শুরু হয়েছে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১৬ পিএম

দুপুর একটার পর থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে। এরই মধ্যে বিজয় শোভাযাত্রার  মঞ্চে শুরু হয় দেশাত্মবোধক সঙ্গীত। মঞ্চে আছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে আওয়ামী লীগের এ বিজয় শোভাযাত্রা শুরু হয় দুপুর আড়াইটায়। শাহবাগ ও সায়েন্সল্যাব হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা। 

শোভাযাত্রা উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে এই বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 

দুপুর থেকেই দলের নেতাকর্মীদের জড়ো হতে দেখা যায়, প্রথমে মহিলা শ্রমিক লীগের একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আসে, এরপর যুবলীগ, ছাত্রলীগ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জ‌ড়ো হ‌তে থাকে।

মহান বিজয় দিবসে উপলক্ষে আয়োজিত বিজয় র‍্যালির পূর্বে মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পৌনে দুইটায় মঞ্চে শুরু হয় দেশাত্মবোধক সঙ্গীত।  

১৯টি শর্তে মহানগর আওয়ামী লীগকে মহান বিজয় দিবস উপলক্ষে ‘বিজয় শোভাযাত্রা’ করা অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

সোমবার বিজয় শোভাযাত্রা করার জন্য গত ১৩ ডিসেম্বর ডিএমপির কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলো ঢাকা মহানগর আওয়ামী লীগ। তবে কুয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল জাবের আল সাবাহ'র মৃত্যুতে সোমবার দেশব্যাপী রাষ্ট্রীয় শোক পালিত হয়, ফলে বিজয় মিছিলটি একদিন পিছিয়ে তা সোমবারের পরিবর্তে মঙ্গলবার করার সিদ্ধান্ত নেয় মহানগর আওয়ামী লীগ।

এআর
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর