নওগাঁয় বাইকে পিকআপের ধাক্কা, নিহত দুই

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৬:১২ পিএম

নওগাঁর নিয়ামতপুরে পিকআপের ধাক্কায় একটি বাইকের চালকসহ দুই আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় ঘাতক পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুরে ধানসুরা-নাচোল আঞ্চলিক সড়কের টগরইলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের টগরইল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে পারভেজ ইসলাম (১৯) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আনারুল ইসলামের ছেলে হাবীব ইসলাম (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন পারভেজ ও হাবীব। টগরইলে বিপরীত দিক থেকে আসা মুরগী বহনকারী একটি পিকআপ তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলের চালক হাবীব ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আরেক আরোহী পারভেজকে উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে তিনিও মারা যান।  

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাওছার আলম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। 

আরবি 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর