সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

সাতক্ষীরা-যশোর সড়কে ইজিবাইকের ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সড়কের  ঝাউডাঙ্গা বাজারের পাশে ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আব্দুর রউফ (৬৪) সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভ্যান চালিয়ে কলারোয়ার দিকে যাচ্ছিলেন রউফ। পথে বাস মালিক সমিতির লোকজন চেকপোস্ট বসিয়ে একটি ইজিবাইককে  তাড়া দেয় । ওই সময়  ইজিবাইকটি পালাতে গিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হন রউফ। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অভিযুক্ত বাস মালিক সমিতির কর্মচারীদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।

সাতক্ষীরা সদর থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

একাত্তর/জো
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক ব্যক্তি মারা গেছেন। স্থানীয়রা বলছেন, বড়ো পর্দায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার পরাজয়ের পর ভেঙে পড়েছিলেন তিনি। শুধু তাই নয়, কেঁদেও ছিলেন। পরে বাড়িতে...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর