ভরা মৌসুমেও তেমন পর্যটক পাচ্ছে না সাজেক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

দিন দিন জনপ্রিয় হয়ে ওঠা পর্যটন স্পট এখন সাজেক। পাহাড় আর মেঘের হাতছানি দেয়া জায়গাটি এখন দেশি বিদেশি পর্যটকদের পছন্দের শীর্ষে। যাতায়াত, আবাসন ও খাবারকে কেন্দ্র করে সেখানে তৈরি হয়েছে অনেক জীবিকা। তবে, বছরের শুরুতে কুকি চিনের হুমকি ও শেষভাগে হরতাল-অবরোধের কারণে এবার ভরা মৌসুমেও তেমন পর্যটক পাচ্ছে না সাজেক।

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটন কেন্দ্র সাজেকে গেলেই মনে হবে ঘুমের রাজ্য ছেড়ে মেঘের রাজ্যে ভাসা। এরি মাঝে আঁধারের বুক চিরে হঠাৎ সূর্যের হাসি। মিষ্টি রোদের নরম প্রলেপ মেখে প্রকৃতি জুড়ে আসে ভোর। সেই সাথে দিগন্ত জুড়ে মেঘেদের লুকোচুরি। এক হাজার আটশ’ ফুট উচ্চতার সাজেকের প্রতিদিনের সকালটা এমনই অসাধারণ ।

এই সৌন্দর্যের হাতছানিতে ছুটে আসেন বিদেশী পর্যটকরাও। এ মাটিতে ফলানো জুম ফসল, বিশুদ্ধ হাওয়া কিংবা জীব বৈচিত্রের সাথে সময় কাটাতে চান পর্যটকরা। তবে, এ বছর কখনও কুকি চীন, কখনো হরতাল অবরোধ মাটি করেছে পর্যটকদের আনন্দ। পর্যটনবাহী গাগিতেও হামলা হয়। সব মিলিয়ে ধাক্কা খেয়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। হুমকির মুখে পড়েছে স্থানীয়দের জীবীকা।

চলমান রাজনৈতিক অস্থিরতায় মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষেই সবচেয়ে বেশি পর্যটকদের সমাগম হয়েছে সাজেক ভ্যালিতে। রিসোর্টট-কটেজ মালিকরা জানান, রাজনৈতিক অস্থিরতায় মন্দার দিকে ঝুঁকে পড়া সাজেকের পর্যটনশিল্প হঠাৎ সরগরম হয়ে উঠে দুই দিনে পর্যটকদের সমাগমে। তবে এরপর আবারও সাজেকে পর্যটকদের ভিড় কমতে থাকে, ভরা মৌসুমেও তেমন জমছে না ব্যবসা।

করোনার পর কেবলই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল সাজেকের পর্যটন। এরমধ্যে আবারও এ বছর ভরা মৌসুমে পর্যটক কম পাওয়ার ধাক্কা সামলাতে লাগবে অনেকটা সময় লাগবে। তাই অপার সম্ভাবনার এই অঞ্চলের পর্যটনকে এগিয়ে নিতে সবার আগে দরকার শান্তিময় পরিবেশ।

 

এআরএস
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় খাগড়াছড়িতে নিরাপদে নিয়ে আসা হয়েছে।
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর