২০০ কোটির ঘরে শাহরুখের ‘ডাঙ্কি’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৬:০৫ পিএম

শাহরুখ খান অভিনীত ‘ডাঙ্কি’ সিনেমা ২০০ কোটি রুপি আয়ের কাছাকাছি পৌঁছে গেছে। চার দিনে এক লাফে ৪৯.৬৭ শতাংশ ব্যবসা বাড়িয়ে রোববার পর্যন্ত বিশ্বের বিভিন্ন জায়গায় এ সিনেমার ১৯৮ কোটি রুপির ব্যবসা করার রিপোর্ট মিলেছে। এর মধ্যে শুধু ভারতেই ১০৮ কোটি রুপির ব্যবসা করেছে ‘ডাঙ্কি’।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমার কন্টেন্টই আসল ‘কিং’। বেআইনি অনুপ্রবেশকারীদের জীবন্ত প্রেক্ষাপটে তৈরি ‘ডাঙ্কি’ বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক। আর ঠিক সেই কারণেই রোববার রাষ্ট্রপতি ভবনেও দেখানো হয়েছে শাহরুখ খানের ‘ডাঙ্কি’।

বড়দিন শেষ হওয়ার আগেই সিনেমা ২০০ কোটি রুপির ক্লাব ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, ‘ডাঙ্কি’র বাজেট অনুযায়ী আয়ের অবস্থা মন্দ নয়। এছাড়া যেহেতু ছবিটির রিভিউ ইতিবাচক, ফলে দীর্ঘ দিন ধরে এটি প্রেক্ষাগৃহে চলবে এবং সন্তোষজনক অবস্থানে উঠে আসবে।

‘ডাঙ্কি’তে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ। প্রচারণা ব্যয়সহ এর বাজেট ১২০ কোটি রুপি।

গত ২১ ডিসেম্বর মুক্তির প্রথম দিনে ‘ডাঙ্কি’ আয় করে ২৯ কোটি রুপি। শুক্রবার আয় ছিলো ২০ কোটি রুপি।

একাত্তর/আরএ
উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর