ফানুস উড়াতে গিয়ে দগ্ধ তিন, একজন আশঙ্কাজনক

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:২৩ পিএম

রাজধানীতে থার্টি ফাস্ট উদযাপনে ফানুস উড়াতে গিয়ে চাচা-ভাতিজাসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। তবে ভাতিজার অবস্থা আশঙ্কাজনক।

রোববার রাতে কামরাঙ্গীরচর মুজিবর ঘাট এলাকার একটি বাড়ির ছাদে এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হলেন, সিয়াম (১৪), রাকিব হোসেন ( ১৭) ও তার ভাই রায়হান (১৭)।

সিয়ামের খালাতো ভাই সজিব জানান, সিয়াম মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিল। অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়ে গিয়ে আগুন ধরে যায়। তখন সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে বার্ন ইন্সস্টিটিউটে নিয়ে আসা হয়।

সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, সিয়াম তার জমজ দুই চাচাসহ পাশের একটি বাড়ির পঞ্চম তলার ছাদে গিয়েছিল। সেখানে তারা ঘটনার শিকার হয়েছেন।

বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, রোববার দিবাগত রাতে তিন জন দগ্ধ হয়ে আসে। এদের মধ্যে , সিয়ামের শরীরের ৮৮ শতাংশ, রাকিব এর ছয় শতাংশ, রায়হান দুই শতাংশ দগ্ধ হয়েছে। 

একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকি দুই জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। 

একাত্তর/এসি
রাজধানীর বুক চিড়ে যে সব এলাকার উপর দিয়ে মেট্রোরেল চলাচল করছে, সেসব এলাকায় ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট, কর্তৃপক্ষ। 
রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়ামের (১৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেল শরীরে পড়ে আগুন ধরে যায় তার।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর