থার্টি ফার্স্টে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ কিশোরের মৃত্যু

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ১১:২০ পিএম

রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হওয়া কিশোর সিয়ামের (১৪) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেল শরীরে পড়ে আগুন ধরে যায় তার।

সোমবার মধ্যরাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিফেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, থার্টি ফার্স্ট নাইটে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ হয়ে তিনজন তাদের জরুরি বিভাগে এসেছিল। এদের মধ্যে সিয়াম চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যায়। তার শরীরের ৮৮ শতাংশ দগ্ধ হয়েছিল। বাকি দুজনের ২ ও ৬ শতাংশ দগ্ধ হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছিল।

মৃত সিয়ামের বাবা স্বপন বেপারী জানান, ‘নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুস উড়াতে গিয়ে কেরোসিন তেল তার শরীরে পড়ে আগুন ধরে যায়। পরে আগুন নেভাতে গিয়ে তার দুই ভাইও দগ্ধ হয়। গতকাল মধ্যরাতে চিকিৎসাধীন অবস্থায় তার ছেলে মারা যায়।’

 

একাত্তর/জো
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
দগ্ধদের উদ্ধার করে রাতেই ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়।
রাজধানীর বুক চিড়ে যে সব এলাকার উপর দিয়ে মেট্রোরেল চলাচল করছে, সেসব এলাকায় ফানুস না ওড়ানোর জন্য নগরবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট, কর্তৃপক্ষ। 
মিরপুরের ভাষানটেকের আগুনে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় সবশেষ বেঁচে থাকা লিজা আক্তারেরও (১৭) মৃত্যু হয়েছে। ওই আগুনের ঘটনায় দগ্ধ কেউই এখন আর বেঁচে নেই।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর