ঢাকা-১০ হবে দশে দশ: ফেরদৌস

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:৫৯ পিএম

আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস বলেছেন, ঢাকা-১০ হবে দশে দশ। ভোট দিবেন কাকে, নৌকায়। নৌকা আমাদের অস্তিত্ব, নৌকা আমাদের পরিচয়। নৌকা আমাদের ভবিষ্যত। 

তিনি আরও বলেন, সাত জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে প্রধানমন্ত্রীকে উপহার দিতে চাই।

সোমবার বিকেলে রাজধানীর কলাবাগান মাঠে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ফেরদৌস আহমেদ এসব কথা বলেন। 

তিনি বলেন, এক সময় বাবা-মা সন্তানকে আগলে রাখে। গড়ে তুলে। আবার সন্তান বড় হলে বাবা-মাকে দেখে রাখে। আগলে রাখে। আমার দুটো সন্তানের মতো আপনাদের (শেখ হাসিনা ও শেখ রেহানা) আগলে রাখব। এই এলাকায় আপনাদের দেখেশুনে রাখব।

ঢাকা-১০ আসনে নৌকার প্রার্থী চিত্রনায়ক ফেরদৌস সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আমাদের মাঝে দখিনের বাতাস হয়ে আসছেন প্রধানমন্ত্রী। তিনি আমাকে এই মর্যাদাপূর্ণ ঢাকা-১০ আসনে মনোনীত করেছেন। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা আসনের সম্মান ধরে রাখব।

তিনি বলেন, বলেন, আমাকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের একটি সাজানো বাগান দিয়েছেন। এই বাগানের মালি হিসেবে এটি পরিচর্যা করলেই হবে। ইনশাআল্লাহ আগামী ৭ জানুয়ারি সবচেয়ে বেশি ভোট নিয়ে আপনাকে উপহার দিতে চাই।

তিনি বলেন, আমি ব্যারিস্টার ফজলে নূর তাপসের দেখানো পথে হাঁটছি। এ এলাকার প্রতিটি অলিগলি পথে গিয়ে মানুষের কাছে প্রশ্ন করলে সবাই একবাক্যে বলেছেন- শেখ হাসিনাকে ভোট দেবেন। তাদের আস্থা শেখ হাসিনা, তাদের আস্থা নৌকা। এই আসন হবে ১০ এ ১০।নৌকা আমাদের অস্তিত্ব, নৌকা মানে বঙ্গবন্ধু, নৌকা মানে শেখ হাসিনা। নৌকা মানে বাংলাদেশ। নৌকার জয় হোক।

বিজয়ী হলে আসনটি বঙ্গবন্ধুকে উৎসর্গ করার কথা জানিয়ে ফেরদৌস বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি- ঢাকা ১০ আসন বঙ্গবন্ধুর আসন। যদি 
আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হই, তাহলে ঢাকা-১০ আসনটি আমি বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করবো। আমি বিশ্বাস করি ঢাকা-১০, এই ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের।

 

এআর
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর