আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জেও স্বতন্ত্রের দাপট

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ০২:৫২ পিএম

আওয়ামী লীগের ঘাঁটি গোপালগঞ্জেও এবার দেখা যাচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের দাপট। গোপালগঞ্জ-১ আসনেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার প্রার্থী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের বিরুদ্ধে লড়ছেন মুকসুদপুর উপজেলার সাবেক চেয়ারম্যান কাবির মিয়া। প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরও তিনজন। 

লড়াইয়ে এগিয়ে নৌকা আর ঈগল। মূলত এই দুই শিবিরেই বিভক্ত ভোটাররা। 

মুকসুদপুর ও কাশিয়ানি উপজেলার আংশিক নিয়ে প্রায় চার লাখ ভোটারের আসন গোপালগঞ্জ-১। পাঁচবারের এমপি ফারুক খানের নৌকার ঘাঁটিতে এবার দেখা যাচ্ছে তুমুল প্রতিদ্বন্ধিতা। নৌকার মুখোমুখি সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়ার ঈগল প্রতীক। 

ভোটারদের কেউ চান পরিবর্তন, আবার কেউ বলছেন নৌকার কোন বিকল্প তারা মানবেন না। স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার দাবি, সাধারণ মানুষ নৌকা প্রার্থীকে কাছে পাননা। এ কারণেই তার জয় নিশ্চিত। 

এই প্রতিদ্বন্দ্বিতাকে স্বাগত জানিয়ে ফারুক খান বলছেন, স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের কেউ নন। যত দিন যাবে এই বিভক্তি কেটে যাবে। 

তবে সাত তারিখের ফলাফল যাই হোক, ভোটাররা বলছেন এই আসনে এমন প্রতিবন্ধীতা তারা সহসা দেখেননি। 

 

এআর
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর