এবার দক্ষিণের পর্দা মাতাবেন কারিনা কাপুর

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ১২:১৪ পিএম

অবশেষে দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় তার অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিলো।

বৃহস্পতিবার পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলছেন কারিনা কাপুর। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতোমধ্যে চূড়ান্ত। ‘টক্সিক’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে তাকে।

‘টক্সিক’ সিনেমায় ‘কেজিএফ’ তারকা যশের বিপরীতে অভিনয় করতে চলছেন অভিনেত্রী।

গীতু মোহনদাসের পরিচালনায় ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে ‘টক্সিক’। এরইমধ্যে লন্ডনে গিয়ে রেইকি সেরে এসেছেন যশ। এবার ফ্লোরে যাওয়ার পালা।

বলিউডে দু’দশক কাটিয়ে ফেললেও গত বছর অবধি ‘পুহ’ কিংবা ‘গীত’ চরিত্রের জন্যই কারিনা কাপুরকে মনে রেখেছেন দর্শকরা। তবে ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানে জান’ ব্যাপক আলোচনায় ছিলো।

সিঙ্গেল মাদারের ভূমিকায় বিজয় ভার্মা, জয়দীপ আহলাতের মতো দাপুটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে নজর কেড়েছেন কারিনা।

২০২২ সালে আমির খানের সঙ্গে জুটি বেঁধে ‘লাল সিং চাড্ডা’ এনেছিলেন ঠিকই। কিন্তু সুপারফ্লপ সেই ছবিতে কারিনাকে নিয়ে মোটেই হইচই হয়নি। বরং সব লাইমলাইট কেড়েছিলেন আমির খান।

একাত্তর/আরএ
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
দক্ষিণী সিনেমার ‘থালাপতি’ বিজয় এখন তামিলনাড়ুর দাপুটে মুখ্যমন্ত্রী। স্বাভাবিকভাবেই দিনরাত কাটছে তাঁর রাজনীতির ময়দানে, একের পর এক হাই-প্রোফাইল বৈঠক আর গুরুদায়িত্ব সামলাতে। ওদিকে গ্ল্যামার দুনিয়ার টপ...
চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামল এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে। এবারের উৎসবে সংস্কৃতি ও মূল্যবোধের সংঘাত নিয়ে নির্মিত নরওয়েজিয়ান...
দক্ষিণী সিনেমার পর্দায় তিনি ‘দেবসেনা’ হয়ে তলোয়ার চালিয়েছেন, জয় করেছেন কোটি ভক্তের হৃদয়। কিন্তু বাস্তবের ‘বাহুবলী’ কে? এই প্রশ্ন যেন গত কয়েক বছর ধরে ভারতীয় সিনেমার সবচেয়ে বড় রহস্যের একটি। কথা হচ্ছে...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর