চীনে খেলতে যাচ্ছেন রোনালদো

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০১:০৫ পিএম

চলতি মৌসুমে প্রীতি ম্যাচ খেলতে চীনে যাবে সৌদি আরবের ক্লাব আল নাসর। সেখানে দুইটি ম্যাচ খেলবেন ক্রিস্তিয়ানো রোনালদোরা। এই দুইটি ম্যাচ ঘিরে চীনের সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে ম্যাচের টিকিট।

চীনে এই সফরে স্বাগতিক দেশটির শীর্ষপর্যায়ের ক্লাব সাংহাই সেনহুয়ার এবং জিজিয়াং এফসির বিপক্ষে খেলবে আল নাসর। ম্যাচ দুইটি হবে ২৪ ও ২৮ জানুয়ারি।

ফুটবল পাগল জাতি হিসেবে চীন বেশ সমাদৃত। আর সেখানে রোনালদোর ভক্তের সংখ্যা একেবারে কম নয়। পর্তুগীজ এই সুপারস্টারের বর্তমান ক্লাব সৌদি আরবের আল-নাসের গত মাসে ঘোষণা দেয় চীন সফরের। রোনালদো সমর্থকরা সেই ঘোষণার পর থেকেই টিকেট ক্রয়ের জন্য মুখিয়ে ছিল।

বুধবার অনলাইনে স্থানীয় সময় সকাল ১১টায় টিকেট ছাড়ার সাথে সাথে সবক’টি প্ল্যাটফর্মেই সন্ধ্যার সময় টিকেট নেই বলে জানিয়ে দেয়া হয়।

স্থানীয় গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট সূত্রে জানা গেছে, সাধারণ আসন ছাড়াও সবচেয়ে বেশি দামি ক্যাটাগরির দুই ধরনের টিকেট মুহূর্তেই শেষ হয়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকেট না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও কিছু সমর্থক টিকিট পেয়ে উচ্ছ্বাস জানিয়েছেন।

গত বছর বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে রোনালদোর চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অস্ট্রেলিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের প্রীতি ম্যাচটিতে মাত্র ৭৯ সেকেন্ডে গোল করেছিলেন। ঐ ম্যাচটি দেখতেও পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিলো।

একাত্তর/আরএ
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
ফরাসি ফরোয়ার্ড ও আন্তর্জাতিক ফুটবল তারকা পল পগবা এবং লিগ ওয়ানের ঐতিহ্যবাহী ক্লাব এএস মোনাকো পারস্পরিক সমঝোতার মাধ্যমে একে অপরের থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বুধবার এক আনুষ্ঠানিক...
লিভারপুলের লাল জার্সিতে ৯ বছরের সাম্রাজ্য বিস্তার শেষে নতুন ঠিকানায় পা রেখেছেন মিশরীয় রাজপুত্র মোহাম্মদ সালাহ। তবে তুর্কি সুপার লিগে তাঁর পথচলার সূচনাটা খুব একটা সুমিষ্ট হলো না। শনিবার রাতে...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর