বরখাস্ত হলেন ব্রাজিল কোচ দিনিজ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১০:৪৩ এএম

লোকে বলে ‘ইংল্যান্ড ফুটবল আবিষ্কার করলেও ব্রাজিল এটিকে নিখুঁত করেছে’। আর শুরুটা ছিলো পেলের হাত ধরে। কেনো ব্রাজিল ফুটবলকে ভালোবাসেন নাইনটিস কিডসের কাছে এই প্রশ্নের একটাই উত্তর- রোনাল্ডো নাজারিও, কাফু, রিভালদোদের দলকে ভালো না বেসে উপায় কী?

সেসব হয়েছে বাসি... ব্রাজিলিয়ান ফুটবল এখন শনি মহারাজের রোষের কবলে খাচ্ছে ঘুরঘুরান্তি। হাল টালমাটাল। এই অবস্থার সবশেষ আপডেট হলো, বরখাস্ত হলেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের অন্তর্বর্তীকালীন কোচ ফার্নানদো দিনিজ। গরম খবরটা নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন।

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর তিতেকে বরখাস্ত করে এক বছরের চুক্তিতে ব্রাজিলের ডাগআউটে আনা হয়েছিলো দিনিজকে। পোর্টফোলিও ছিলো বেশ খাসা, গেলো বছর তার ক্লাব ফ্লুমিনেন্সকে করেন কোপা লিবার্তোদোরেসের চ্যাম্পিয়ন, আর এইতো কিছুদিন আগে ম্যানচেস্টার সিটির সাথে খেললো ক্লাব বিশ্বকাপের ফাইনাল।

তবে হলুদ জার্সিতে ফিরলেই বাধে যতসব বিপত্তি। এই যে ২০২৬ বিশ্বকাপ, বাছাইয়ে যা তা পারফর্ম্যান্স। ছয় ম্যাচে দুই জয়ের বিপরীতে হেরেছে তিন ম্যাচ। আছে টেবিলের ছয় নম্বরে। এমন রিপোর্ট কার্ড নিয়ে আর যাই হোক কোচের চাকরি বাঁচানোটা এই তল্লাটে অসম্ভব।

যদিও দিনিজকে বরখাস্ত করার ব্যাপারে তার ব্যর্থতা নয় বরং সিবিএফ বলছে তারা নাকি পার্মানেন্ট কোচের সন্ধানে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি এনদালদো রদ্রিগেজ এ বিষয়ে বলেন, দিনিজকে তার কাজ, ডেডিকেশনের জন্য ধন্যবাদ জানাই। সে যেভাবে এই অল্প সময়ে ব্রাজিল দলটাকে পুনর্গঠনের চেষ্টা করেছে তা সত্যিই প্রশংসনীয়। তবে আমরা এই মুহূর্তে লম্বা সময়ের জন্য কোচ খুঁজছি, তাই তাকে ধন্যবাদ জানাতে হয়েছে।

কোচ ইস্যুতে ব্রাজিল এখন বেশ সিরিয়াস। ফিফার কাছ থেকে নতুন করে দায়িত্ব পেতেই নড়েচড়ে বসেছেন সিবিএফ সভাপতি। এরই মধ্যে সাও পাওলোর কোচ দোরিভ্যাল জুনিয়ররের সাথে কথা চালাচালিও সেরে ফেলেছেন এনদালদো রদ্রিগেজ। সোমবারের মধ্যেই আসতে চলেছে সিদ্ধান্ত।

কে জানে নতুন কোচের ভাগ্যে রাহু চক্র থেকে রেহাই পাবে কিনা পেলের দেশটা। এই ব্রাজিল কখনো কি আর ফিরতে পারবে সেই ব্রাজিলের কাছে। নাকি বলতে হবে আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে?

একাত্তর/আরএ
ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নেওয়ার পর ক্ষোভে ও হতাশায় ফেটে পড়েছে সুইজারল্যান্ড শিবির। ম্যাচের ৭২তম মিনিটে স্ট্রাইকার ব্রিল এমবোলোর বিতর্কিত লাল কার্ড...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
বিশ্বকাপ মানেই শুধু ফুটবলারদের লড়াই নয়, এটি একটি দেশের জাতীয় আত্মপরিচয়, মনন এবং ফুটবল সংস্কৃতির চূড়ান্ত বহিঃপ্রকাশ। আর এই কারণেই বড় বড় ফুটবল পরাশক্তিগুলো সবসময় বিদেশি কোচের অধীনে খেলতে তীব্র অনীহা...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর