নলছিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৩:০৯ পিএম

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফুয়াদকে (৪০) কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ১০টার দিকে উপজেলার চৌদ্দবুড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

নিহত ফুয়াদ কাজী ওই গ্রামের মকবুল হোসেন কাজীর ছেলে। তিনি সিদ্ধকাঠি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ফুয়াদ কাজী সারাদিন স্থানীয় ভোটকেন্দ্রে ছিলেন। ভোট শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে বাড়ির কাছে একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে যায়।

খবর পেয়ে ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ফুয়াদ কাজীর বড় ভাই ফয়সাল কাজী জানান, দীর্ঘদিন বর্তমান চেয়ারম্যান জেসমিন কাজী ও ইউপি সদস্য রফিকের সাথে তার বিরোধ চলছিল। এরই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি দাবি করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী জানান, ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ফুয়াদকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোমবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

একাত্তর/জো
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর