নওগাঁ-২ আসনে ভোট ১২ ফেব্রুয়ারি

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০৮:০৫ পিএম

নওগাঁ-২ আসনে স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। 

সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন কমিশনের আদেশক্রমে এই তারিখ ঘোষণা করেছেন।

এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৮ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ১৯ থেকে ২৩ জানুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ জানুয়ারি ২৫ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২৬ জানুয়ারি। আর ভোটগ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।

তবে গত বছরের ১৫ নভেম্বর নির্বাচনী সময়সূচি ঘোষণার পর ইতোপূর্বে যাদের নাম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকায় রয়েছে, তাদেরকে নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী জনাব মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে স্থগিত গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদের (২) দফার বিধান অনুসারে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতা বলে উল্লিখিত নির্বাচনি এলাকা হইতে ১ (এক) জন সংসদ সদস্য নির্বাচনের জন্য সংশ্লিষ্ট ভোটারগণকে আহবান জানাচ্ছে।

মো. আমিনুল হক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যু হওয়ায় এই আসনে ভোট গ্রহণ স্থগিত করেছিলো নির্বাচন কমিশন (ইসি)। 

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে ফলাফল স্থগিত করায় ওই আসনে ফল ঘোষণা করা হয়নি। এ আসনের এক কেন্দ্রের ভোটগ্রহণ আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।  

আরবিএস
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
নওগাঁয় মাঝারি শৈত্যপ্রবাহে জেঁকে বসেছে তীব্র শীত। বুধবার (৬ জানুয়ারি) সকাল ৬টার দিকে জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর