কর্মীদের ঠান্ডা মাথায় চলতে বললেন কাদের

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:১২ পিএম

দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিতে দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত যৌথ সভায় তিনি এ কথা বলেন। 

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, দলমত নির্বিশেষে দেশের অব্যাহত উন্নয়ন যাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে নিয়ে যেতে দলের নেতাকর্মীদের ঠান্ডা মাথায় চলতে হবে। কোথাও সহিংসতা বা সংঘাতে জড়ানো যাবে না। নেত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা ও দেশ পরিচালনার চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে হবে। 

তিনি আরও বলেন, নতুন সরকারের মূল কাজ হবে, যে ইশতেহার আওয়ামী লীগ দিয়েছে, সেই ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়ন করতে যথাযথ পদক্ষেপ নেয়া। উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়া।

অশুভরা যারা সহিংসতার পথ অবলম্বন করেছে, জনগণ তাদের পাশে থাকেনি, থাকবে না উল্লেখ করে বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি-জামাতের তথাকথিত আন্দোলনকে বিন্দুমাত্র গাহ্য করছি না, এগুলো তাদের নেতাকর্মীদের চাঙ্গা রাখতে করছে। জনগণ বিপুলভাবে ভোটে অংশ নিয়ে প্রমাণ করেছে যারা ভোট বর্জনের আহবান জানিয়েছে, জনগণ তাদের বর্জন করেছে। 

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে লাগাতার আন্দোলনের ডাক দেয় বিএনপি ও সমমনা দলগুলো। দলগুলোর ডাকা হরতাল ও অবরোধে ডিসেম্বর মাসে ঢাকায় দৈনিক গড়ে সাতটি করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় সারাদেশে দুই হাজার ৩৬০টি আগুনের ঘটনা ঘটে যা গেলো নভেম্বরের চেয়ে বেশি। এসব অগ্নিকাণ্ডের ঘটনায় সারা দেশে ১৮ জন আহত ও আটজন নিহত হয়েছেন। মাসিক পরিসংখ্যানে দেখা গেছে, নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। 

এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, নির্বাচনের জন্য অনেক কিছু ধৈর্য ধরে অপেক্ষা করেছি তবে এখন সহিংসতা ঠেকাতে, জনগণের নিরাপত্তার স্বার্থে আরও কঠোর হবে সরকার। 

ভবিষ্যতে কুচক্রির বিরুদ্ধে আমাদের নজর আরও বাড়াতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। কিন্তু বিএনপি করে। এটা তাদের জনবিচ্ছিন্নতার মাত্রা আরও বাড়িয়ে দিবে। কোনো ক্ষতি যেন করতে না পারে সে জন্য আমরা সর্বদা সতর্ক। সব কিছু মোকাবেলা করেই আওয়ামী লীগ আজকের বিজয়ের মাহেন্দ্রক্ষণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ওপর অর্পিত দায়িত্ব পালনে অবিচল।

এদিকে ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উপলক্ষে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। 

দলের সাধারণ সম্পাদক জানান, আগামীকাল দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আরবিএস
জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক সাজা চেয়ে সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে...
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব বলে জানিয়ে দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তিনি জানান, ভারতের সঙ্গে যেকোনো ধরনের কূটনৈতিক জটিলতা...
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধ করতে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ফোন করে ইন্টারনেট ধীরগতির করার নির্দেশ দিয়েছিলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ...
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তৎকালীন শাসকদলের সর্বোচ্চ পর্যায় থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সরাসরি হামলার নির্দেশনা দেওয়ার একটি ফাঁস হওয়া কল রেকর্ড আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর