সরকারের সামনে তিন চ্যালেঞ্জ: কাদের

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম

টানা চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠনের এখন তিনটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পাওয়ার পর বৃহস্পতিবার শপথ নিয়েছেন মন্ত্রিপরিষদের নতুন সদস্যরা।

এরপর সোমবার সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নতুন মন্ত্রী পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন।

সেখানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, সরকারের সামনে তিন চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ।

‘এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা, তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে রক্ষা করা অত সহজ কাজ নয়। তবে আমাদের বিশ্বাস আছে আজকে যে সংকট তা অতিক্রম করে শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন করতে পেরেছি,’ বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে দক্ষতা ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। সংকটে রূপান্তরের রূপকারের ভূমিকা পালন করেছেন। সে কারণেই মূলত আমরা সাহস রাখি, আমরা আস্থা রাখি।

‘তিনি আমাদের আশার বাতিঘর। তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সে দেশ এগিয়ে যাবে। স্মার্ট বাংলাদেশ আমাদের লক্ষ্য,’ যোগ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারের জন্য। আমাদের চলার পথে কখনোই পুষ্প বিছানো ছিলো না। জন্ম থেকেই কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করতে হয়েছে।

‘বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করবো,’ প্রত্যয়ের সঙ্গে বলেন কাদের।

ভোটের আগে আওয়ামী লীগ থেকে যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়নই সরকারের মূল টার্গেট বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক।

আরবি
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ রাস্তায় নামলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবারও প্রাসঙ্গিক করার চেষ্টা হচ্ছে। জনগণকে নিয়ে তা প্রতিহত করা হবে। 
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর