সংস্কারের কথা শুনলেই বিএনপির গায়ে আগুন লাগে: এনসিপি

আপডেট : ২২ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম

বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 

মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় নীলফামারীর জলঢাকায় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি আয়োজিত পথসভায় দলটির শীর্ষ নেতারা এ মন্তব্য করেন। সভায় বক্তারা অভিযোগ করেন, বিএনপি কেবল গণভোটকে অস্বীকারই করছে না, বরং নিজেদের দেওয়া ৩১ দফা থেকেও তারা সরে এসেছে।

পথসভায় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আকতার হোসেন বলেন, বিএনপি শুধু গণভোটকে অস্বীকার করছে এমন নয়, দলটি নিজেদের দেওয়া ৩১ দফা রূপরেখা থেকেও সম্পূর্ণ সরে এসেছে।

বিএনপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থানের তীব্র সমালোচনা করে দলটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই সনদ ও গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকারও অবৈধ।

দলটির যুগ্ম মুখ্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী বিএনপির উন্নয়ন ভাবনার সমালোচনা করে বলেন, উন্নয়নের কথা বলে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি। অথচ উন্নয়নের যে ট্রেন, সেই ট্রেন খুনি-সন্ত্রাসী হাসিনা চালু করে দিয়ে গেছেন।

তিনি আরও বলেন, সংস্কারের কথা শুনলেই বিএনপির গায়ে আগুন লেগে যায়, তাই এখন বিএনপিকে সংস্কারের টিকা দিতে হবে।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য আতিক মুজাহিদ এমপিসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে গণভোটের রায় বাস্তবায়ন, খুনিদের বিচার ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে আখতার হোসেন এমপির নেতৃত্বে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের অংশগ্রহণে পদযাত্রাটি জলঢাকার পেট্রোল পাম্প মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নীলফামারীর শহীদ মিনার চত্বরে জেলা এনসিপি আয়োজিত অপর একটি পথসভায় যোগ দিয়ে বক্তব্য রাখেন নেতারা।

একাত্তর/এসি
গণভোট, সীমান্ত সুরক্ষা ও কর্মসংস্থান—এই তিন দফা দাবিতে দেশব্যাপী মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ছয় জুলাই থেকে দলটির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে...
আগামী পাঁচ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ খুলে দেওয়া না হলে জনগণ নিজেই তা খুলে নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।...
পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ...
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এই চুক্তি করার সময় তাদের দলের সঙ্গে কোনো...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর