ঈগল সমর্থক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে কিল-ঘুষি, ভিডিও ভাইরাল

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:২৯ পিএম

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করে পরাজিত হওয়ার পর কুমিল্লায় এক উপজেলা ভাইস-চেয়ারম্যানকে কিল-ঘুষি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মার খাওয়া তারিকুল ইসলাম কু‌মিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান। সদ্য হয়ে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কুমিল্লা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন।

শুক্রবার দাউদকান্দির বিশ্ব রোড মডেল মসজিদে জুমার নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন তারিকুল। এ সময় কয়েকজন এসে তাকে কিল-ঘুষি ও গলাধাক্কা দেয় এবং হেনস্তা করে।  

হামলাকারীরা কুমিল্লা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের অনুসারী বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পরপরই ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে দাউদকান্দিতে জোর আলোচনা চলছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলী ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, তারিকুল দাউদকান্দি উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান ভাইস চেয়ারম্যান। তার উপর হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি।

এদিকে ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আমরা আইনগত ব্যবস্থা নিবো।

ভুক্তভোগী ভাইস-চেয়ারম্যানে তারিকুল বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের পক্ষে কাজ করেছিলাম,এটাই আমার অপরাধ। এ কারণে বিজয়ী সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুরের কর্মী-সমর্থকরা আমাকে মেরে ফেলার জন্য হুমকি-ধমকি দিয়ে মারতে থাকে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরবি
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর