দিল্লিতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, রেড অ্যালার্ট জারি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০১:১১ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে। টানা দ্বিতীয় দিনের মতো দিল্লির তাপমাত্রা ৩ ডিগ্রিতে রয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার পারদ নেমে যাওয়ায় দিল্লি ও এর আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা ও চণ্ডীগড়ে রেড অ্যালার্ট এবং রাজস্থানে ঠান্ডা ও কুয়াশার কারণে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে।

এর আগে গত রাতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এছাড়া দিল্লির লোদি রোডে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৪, সফদরজংয়ে ৩ দশমিক ৬, রিজে ৩ দশমিক ৯ এবং পালামে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জানুয়ারির মাঝামাঝি সময়ে দিল্লিতে গড়ে ৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। সে হিসেবে শনিবার দিল্লির তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচে নেমে গেছে। যা এই মৌসুমের শীতলতম দিন।

ঘন কুয়াশার কারণে দিল্লির অনেক এলাকায় দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে মেনে এসেছে। 

এদিকে আবহাওয়া পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। দিল্লি বিমানবন্দর থেকে বেশ কিছু উড়ান নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।

দিল্লিজুড়ে শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন বজায় থাকবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর।  

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর