সরকার প্রশ্নে সুর পাল্টেছে অনেকের: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:৫১ পিএম

নতুন সরকারে ওপর দেশি-বিদেশি চাপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর মাথা উঁচু করে কথা বলেন বলে সরকারের বিষয়ে অনেকের সুর পাল্টে গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে টানা চতুর্থবার সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় টানা তৃতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়ে রোববার সচিবালয়ে দপ্তরে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এদিন মন্ত্রণালয়ের ফটকে তাকে ‘হাউজ গার্ড’ দেয় পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন দক্ষ ও দূরদর্শী নেতা। তিনি মাথানত করে কারও সঙ্গে কথা বলেন না। বাংলাদেশকে তিনি হৃদয় দিয়ে ভালোবাসেন বলেই মাথা উঁচু করে কথা বলেন। যে কারণে দেশি-বিদেশি চাপ তার কাছে কোনও চাপ নয়।’

সরকারের বিষয়ে অনেকের ‘সুর পাল্টে যাচ্ছে’ বলেও মন্তব্য করেন তিনি।

একইদিন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরও বলেছেন, আমাদের সামনে চ্যালেঞ্জ আসবে আমরা জানি। এখন বিদেশিদের নানা ধরনের চাপ আসবে। দেশের অর্থনীতিকে বিপন্ন করার ষড়যন্ত্রও আছে। এগুলোকে ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চায় সাংবাদিকরা। তিনি বলেন, ‘এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যেটা বলেছেন যথার্থই বলেছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণতার সঙ্গে দক্ষতা ও প্রজ্ঞা দিয়ে সবকিছু মোকাবিলা করে যাচ্ছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা দেখেছেন, যারা আগেও অনেক ধরনের কথা বলেছেন, তাদের সুর আবার পাল্টে যাচ্ছে। একটু একটু করে তারা ভিন্ন সুরে কথা বলছেন। এসবই হচ্ছে প্রধানমন্ত্রীর দক্ষতা ও বিচক্ষণতা। তার দূরদর্শী সিদ্ধান্তই এসবের মূল কারণ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যারা সবসময় ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তারা ২০১৪ ও ২০১৫ সালে দুটি বছর অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যারা দেশকে একটা বিব্রতকর পরিস্থিতির দিকে নিয়ে যেতে অগ্নিসন্ত্রাস করছে, এটা নতুন কিছু নয়। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এসব মোকাবিলায় আমাদের আইন-শৃঙ্খলা বাহিনী দক্ষভাবে কাজ করে যাচ্ছে।

মন্ত্রী বলেন, সাসটেইনেবল সিকিউরিটি দিতে পারলে সাসটেইনেবল পিস আমরা দিতে পারবো। সবাই বলেছেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট ধরে রাখতে হলে সাসটেইনেবল পিস দিতে হবে।

বিভিন্ন সংস্থার উন্নয়নের চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ফায়ার সার্ভিস অনেক উন্নত হয়েছে। আধুনিক সরঞ্জামে সজ্জিত ফায়ার সার্ভিস ঘটনার সঙ্গে সঙ্গে পৌঁছে যাচ্ছে ঘটনাস্থলে। কারাগারগুলোতে অনেক সমস্যা ছিল। সেগুলোর অনেকগুলো সমাধান করে ঢেলে সাজানো হয়েছে। এখন সবগুলো সুনিয়ন্ত্রিত।

কেএসএইচ
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) দেশীয় ও আন্তর্জাতিক এয়ারলাইনসের জন্য জেট এ-১ (জেট ফুয়েল)-এর দাম সমন্বয় করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশীয় এয়ারলাইনসের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
বর্তমান সরকারকে শ্রমবান্ধব উল্লেখ করে প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, শ্রমিকের অধিকার রক্ষা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করাই আমাদের মূল অগ্রাধিকার। সরকার শ্রমিকদের...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
অফিসের অন্তহীন চাপ, যাতায়াতের দীর্ঘ যানজট আর ঘুমের চিরন্তন ঘাটতিতে ভোগা জাপানে এবার আয়োজিত হলো এক অভিনব ও ব্যতিক্রমী প্রতিযোগিতা। কে কত দ্রুত ঘুমিয়ে পড়তে পারেন এবং বিছানায় শুয়েই সবচেয়ে গভীর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত শাহনাজ পারভীন জোৎস্না হত্যা মামলায় প্রধান আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
ভারতের রাজধানী দিল্লিতে নরেন্দ্র মোদী সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পারদ এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও বিতর্কিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর