প্রথম দিনেই গুড়িয়ে দেয়া হলো ৫০টি অবৈধ স্থাপনা

আদি বুড়িগঙ্গায় উচ্ছেদ অভিযান

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

দখল, দূষণ এবং প্লাস্টিক বর্জ্যের স্তূপে হারিয়ে যেতে বসা আদি বুড়িগঙ্গা নদীর স্বাভাবিক প্রবৃত্তি ও জীবনসত্তা ফিরিয়ে আনতে শুরু হয়েছে বৃহৎ যৌথ উচ্ছেদ অভিযান। হাইকোর্টের সরাসরি নির্দেশনার পর সোমবার (১২ অক্টোবর) সকাল থেকেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), ঢাকা জেলা প্রশাসন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে লালবাগের ইসলামবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

সোমবার অভিযানের প্রথম দিনেই নদীর দুই তীরে গড়ে ওঠা ৫০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং স্থানটি থেকে অপসারণ করা হয়েছে প্রায় ১০০ টন বর্জ্য।


এক সময় রাজধানীর নৌযোগাযোগ ও স্থানীয় জীবনযাত্রার অন্যতম প্রধান আধার ছিল ঐতিহ্যবাহী এই আদি বুড়িগঙ্গা। তবে দীর্ঘদিন ধরে নদী দখল করে গড়ে ওঠা প্লাস্টিক রিসাইক্লিং কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং গৃহস্থালি বর্জ্যে পুরো চ্যানেলটি সংকুচিত হয়ে একটি ময়লার নর্দমায় পরিণত হয়েছিল। নদীর স্বাভাবিক প্রবাহ ফেরাতে লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রায় এক কিলোমিটার এলাকায় দুটি এক্সক্যাভেটর ও পাঁচটি ডাম্প ট্রাক নিয়ে নেমেছেন অভিযান পরিচালনাকারীরা।

অভিযান চলাকালে বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোবারক হোসেন মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ উদ্দিন, লালবাগের সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ জানিয়েছে, প্রাথমিক লক্ষ্য ১০ দিনের মধ্যে প্লাস্টিকসহ যাবতীয় বর্জ্য অপসারণ করা, তবে নদীর জায়গা সম্পূর্ণ দখলমুক্ত ও পরিষ্কার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবৈধ দখলদারকে ছাড় দেওয়া হবে না।


উলেখ্য, মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ’-এর একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদি বুড়িগঙ্গা থেকে ১৫ দিনের মধ্যে সমস্ত অবৈধ স্থাপনা ও বর্জ্য অপসারণের নির্দেশ দেন। আগামী ৩০ দিনের মধ্যে এই অগ্রগতির প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে। ২০১৯ সালেও বুড়িগঙ্গাসহ ঢাকার চার নদীর সীমানা রক্ষায় বিআইডব্লিউটিএ বড় ধরনের অভিযান চালিয়ে কয়েক শত একর তীরভূমি উদ্ধার করেছিল। পুনরায় দখল ঠেকাতে এবারও নিয়মিত মোবাইল কোর্ট, সীমানা পিলার এবং কঠোর নজরদারির স্থায়ী ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন স্থানীয়রা।

একাত্তর/এআরএস
মিরপুরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ হকার ও স্থাপনা উচ্ছেদে টানা দ্বিতীয় দিনের মতো অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
রাজধানীর আদি বুড়িগঙ্গা চ্যানেলের হারানো নাব্যতা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দূরানী খাল ও সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।
রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত ১ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানের শেষ দিনে আজ রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে একযোগে...
রাজধানীতে পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করাসহ সড়কে যানজট কমাতে ফুটপাত-রাস্তার অবৈধ দোকানপাট-স্থাপনা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো মাঠে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 
আবুধাবি টেস্টে আফগানিস্তানের বিরুদ্ধে স্পষ্ট জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। লিটন দাসের চোখধাঁধানো সেঞ্চুরি এবং মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ফিফটিতে আফগানদের সামনে ৪৭৯ রানের বিশাল ও প্রায় অসম্ভব...
এশিয়ার দেশগুলোর মধ্যে জনসংখ্যার অনুপাতে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুহারে শীর্ষে রয়েছে বাংলাদেশ। এমন এক আশঙ্কাজনক পরিস্থিতিতে ভারত, ইন্দোনেশিয়াসহ বিশ্বের ৪৩টি দেশে স্থান করে নিয়েছে ডেঙ্গু প্রতিরোধী...
বিশিষ্ট নজরুল গবেষক, কবি ও দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নতুন পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে।
রাষ্ট্রদ্রোহ, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার সুরক্ষা আইনের মামলায় আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হওয়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া এবং...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর