আগুন পোহাতে গিয়ে দগ্ধ দিনমজুরের মৃত্যু

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১০:০৬ এএম

মেহেরপুরের গাংনী উপ‌জেলার কল্যাণপুর গ্রা‌মে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক দিনমজুর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। দিনমজুর সাহাদুল ইসলাম (৫০) কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে। 

এর আগে বুধবার রাত ৯টার দিকে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ প্রতি‌বেশী কয়েকজন। হঠাৎ ওই আগুন তার পোশাকে লেগে শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। প্রতিবেশীরা তাকে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রয়োজনীয় চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়। 

চিকিৎসকরা জানান, সাহাদুলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, শরীরের অর্ধেক অংশ পুড়ে যাওয়ায় ঢাকায় নেয়া হয়েছিল। মরদেহ বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। 

আরবিএস
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর