বিপিএল: তামিমের শুরু জয় দিয়ে, হার সাকিবের

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৪৪ পিএম

লম্বার বিরতির পর বিপিএলের মঞ্চ দিয়ে আবারও ক্রিকেট মাঠে ফিরিছেন তামিম ইকবাল। তার ফেরাটাও হলো দাপুটে, কেননা তামিম যে শুরুতেই জিতলেন সাকিবের বিপক্ষে। 

শনিবার মিরপুরে তামিমের ফরচুন বরিশাল সাকিব আল হাসানের রংপুর রাইডার্সকে পাঁচ উইকেট হারিয়েছে। ম্যাচটি ছিল এবারের আসরে দুই দলেরই প্রথম ম্যাচ। 

টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে পাঁচ বল ও পাঁচ হাতে রেখে জয় তুলে নেয় বরিশাল। 

ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকেছে রংপুর। ৩১ রান তুলতেই সাজঘরে ফেরেন টপ অর্ডারের চার ব্যাটার। এরপর শামিম হোসেনের ৩৪ ও মাহেদি হাসানের ২৯ রানের সুবিধা লড়াই করার পুঁজি পায় সাকিবের দল। বরিশালের হয়ে ৩১ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন খালেদ আহমেদ।

লক্ষ্য ছিল বেশ কম, ১৩৫ রানের। কিন্তু এই লক্ষ্য তাড়া করতেও শেষ ওভার পর্যন্ত খেলতে হয়েছে ফরচুন বরিশালকে। যদিও ম্যাচে কখনই এমন উত্তেজনা ছিল না যে, দুই দলই জিততে পারে। বরিশালই সহজ জয়ের পথে ছিল সবসময়।

রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেননি ইব্রাহিম জাদরান (১৬ বলে ১২)। তবে তামিম ইকবাল রান পেয়েছেন। ২৪ বলে পাঁচ চার আর এক ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন বরিশাল অধিনায়ক।

সৌম্য সরকার দুই বলে এক রানেই সাজঘরের পথ ধরেন। ওয়ান ডাউনে নেমে মেহেদি হাসান মিরাজ করেন ১৮ বলে ২০। ধীরগতিতে খেলে দলকে অনেকটা এগিয়ে দিয়ে যান মুশফিকুর রহিম। ২৭ বলে তার ব্যাট থেকে আসে ২৬ রান।

এরপর মাহমুদউল্লাহ রিয়াদ আর শোয়েব মালিকের ১৫ বলে ২৫ রানের জুটিতে জয় তুলে নিয়েই মাঠ ছাড়ে বরিশাল। ছক্কা মেরে ম্যাচ শেষ করেন মাহমুদউল্লাহ। ১১ বলে অপরাজিত থাকেন ১৯ রানে। শোয়েব ১৮ বলে অপরাজিত থাকেন ১৭ রানে।

রংপুরের সাকিব আল হাসান ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ২টি উইকেট। হাসান মুরাদও সমান ওভারে খরচ করেন মাত্র ১৭, নেন ২টি উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে রংপুর 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামছে ফরচুন বরিশাল ও রংপুর রাইর্ডাস। শনিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বরিশাল। 

মিরপুরের নতুন উইকেটে আগে বল করাই যথাযথ মনে করেছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। অন্যদিকে রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান জানিয়েছেন ১৭০ এর বেশি রান করাই লক্ষ্য তাদের। 

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান ও দুনিথ ওয়েলালাগে।

এআর
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
দ্বাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী ওয়ারিয়র্স।
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বক্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের দেয়া আল্টিমেটাম পূরণ করতে পারেনি সংস্থাটি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর