রাজশাহীতে তীব্র শীতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

রাজশাহীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার মাধ্যমিকের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও জেলার সব প্রাথমিক বিদ্যালয় রোববার বন্ধ থাকবে। 

শনিবার রাতে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক এ ছুটি ঘোষণা করেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শুধুমাত্র রোববার প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমনই থাকে তবে রোববার আবার নতুন করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

এদিকে জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুই দিন বন্ধ থাকবে।

রাজশাহী অঞ্চলের মাধ্যমিকের উপ-পরিচালক ডা. শারমিন ফেরদৌস চৌধুরীর সই করা এক চিঠিতে বলা হয়েছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় রোববার ও সোমবার (২১ ও ২২ জানুয়ারি) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাজশাহীতে শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। তবে রাত ১০টায় তাপমাত্রা নেমে আসে ১২ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী সাত দিনে রাজশাহীতে দিনের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এর আগে গেলো ১৬ জানুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক নির্দেশনায় জানায়, তীব্র শৈত্যপ্রবাহ হলে স্কুল-কলেজের মতো প্রাথমিক বিদ্যালয়ও বন্ধ থাকবে। কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা যদি ১০ ডিগ্রির নিচে নামে, সেক্ষেত্রে সেই জেলায় প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখা হবে। 

আরবিএস
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে বেশ কয়েকজন শিশু শিক্ষার্থী অসুস্থ হবার ঘটনায় নিম্নমানের বাসি বনরুটি সরবরাহের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর