ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল মঞ্চে গাজা নিয়ে তথ্যচিত্র

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩০ এএম

ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) পুরস্কারের প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত হয়েছে গাজায় বেসামরিক নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলার প্রেক্ষাপটে নির্মিত নতুন তথ্যচিত্র ‘নাজা’। পরপর দুই বছর ইসরাইল-ফিলিস্তিন সংঘাত কেন্দ্রিক অত্যন্ত সংবেদনশীল কাজ স্থান পেলো ভেনিসের এই আন্তর্জাতিক চলচ্চিত্র প্রতিযোগিতার মূল পর্বে।

আয়োজকদের সূত্রে জানা গেছে, আগামী ২-১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের মূল তালিকায় স্থান পাওয়া ২১টি চলচ্চিত্রের মধ্যে ‘নাজা’ একমাত্র তথ্যচিত্র। তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ইসরাইলি পরিচালক জুটি ইউভাল আব্রাহাম ও র‍্যাচেল জোর।


তেল আবিবের বিভিন্ন ছাদ থেকে রাতের আঁধারে নির্মিত এই তথ্যচিত্রে গাজায় ফিলিস্তিনি সাধারণ মানুষদের সুপরিকল্পিতভাবে হত্যার পেছনে ইসরাইলি বাহিনীর ব্যবহৃত প্রযুক্তি ও ব্যবস্থার বিস্তারিত উন্মোচন করা হয়েছে। তথ্যচিত্রের শিরোনাম 'নাজা' মূলত ইসরাইলি গোয়েন্দা সংস্থাগুলোর ব্যবহৃত একটি সামরিক সংক্ষিপ্ত শব্দরূপ বা আদ্যক্ষর।

বিমান হামলার ফলে ঠিক কতজন বেসামরিক নাগরিক নিহত হতে পারেন, তার আনুমানিক হিসাব নির্দেশ করতে এই শব্দটি সামরিক ভাষায় ব্যবহার করা হয়। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান, ইসরাইলি-ফিলিস্তিনি মাধ্যম ‘+972 ম্যাগাজিন' এবং হিব্রু ভাষার সংবাদমাধ্যম 'লোকাল কল'-এর অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি।


পরিচালক আব্রাহাম এবং র‍্যাচেল ২০২৫ সালে 'নো আদার ল্যান্ড' (No Other Land) চলচ্চিত্রের জন্য সেরা ডকুমেন্টারি ফিচার বিভাগে অস্কার জয়ী চারজন পরিচালকের মধ্যে অন্যতম দুজন। তাদের সেই তথ্যচিত্রে ফিলিস্তিনের পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস ও ইহুদি বসতি সম্প্রসারণের চিত্র উঠে এসেছিল।

‘নাজা’ যৌথভাবে প্রযোজনা করেছে ব্রিটিশ দৈনিক 'দ্য গার্ডিয়ান' এবং জেমস উইলসন। এছাড়াও নির্বাহী প্রযোজক হিসেবে আছেন ২০২৩ সালে অস্কার বিজয়ী চলচ্চিত্র 'দ্য জোন অব ইন্টারেস্ট'-এর পরিচালক জোনাথন গ্লেজার। গত বছর ভেনিস উৎসবে দ্বিতীয় পুরস্কার জয়ী ও রেকর্ড ২৩ মিনিট ধরে করতালিতে সমাদৃত চলচ্চিত্র 'দ্য ভয়েস অব হিন্দ রজব'-এর নেপথ্যেও ছিলেন উইলসন ও গ্লেজার।


২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার প্রতিক্রিয়া হিসেবে ইসরাইল গাজায় যে সামরিক অভিযান শুরু করে, তাতে এখন পর্যন্ত ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ৭৩,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। তবে ইসরাইলের দাবি, তাদের লক্ষ্য বেসামরিক মানুষ নয় বরং হামাসকে নির্মূল করা।

মার্টিন স্করসেসি, ড্যানি বয়েল এবং হিরোকাজু করে-এডার মতো প্রখ্যাত বিশ্বমানের পরিচালকদের নতুন কাজের সাথে প্রতিযোগিতায় লড়াই করতে আগামী ১০ সেপ্টেম্বর ভেনিসের ঐতিহাসিক 'সালা গ্রান্দে'-তে ‘নাজা’-র বৈশ্বিক প্রিমিয়ার অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইতালির ঐতিহ্যবাহী ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসী বাংলাদেশি কতিপয় ব্যক্তির দ্বারা শারীরিক ও মানসিকভাবে হেনস্তা ও আক্রমণের শিকার হয়েছেন বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী আজমেরী...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত সিনেমা ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ বুধবার ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
আসছে ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বার্লিন চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসর। এবারের উৎসবে প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ৩০টি চলচ্চিত্র। বার্লিন উৎসবের রয়েছে দীর্ঘ ইতিহাস, সাথে এবারের উৎসবে রয়েছে অনেক ফোকাস।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে তরুণ আন্দোলনকারীদের ওপর পুলিশি ধরপাকড় ও আটকের তীব্র প্রতিবাদ জানিয়েছেন...
‘অনিবার্য পরিচালনগত কারণ’ দেখিয়ে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে চলাচলকারী নিজেদের সব ধরণের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। শনিবার...
আবুধাবিতে অনুষ্ঠিত একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ বনাম আফগানিস্তানের মধ্যকার লড়াইয়ে জমজমাট উত্তেজনার পারদ চড়ছে! বাংলাদেশ দলকে ৩৪৬ রানে অলআউট করার পর ব্যাট করতে নেমে অধিনায়ক রহমত শাহর...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর