দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ১১:১০ এএম

উত্তরের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে হিম বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। শনিবার সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে হিমালয় কন্যা পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। বেশির ভাগ সময়ই কনকনে শীত অনুভূত হচ্ছে এই অঞ্চলে। কয়েক দিনের টানা মৃদু শৈত্যপ্রবাহের কারণে ভোগান্তিতে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

আবহাওয়া অফিস জানায়, মূলত হিমালয়ের হিমশীতল বাতাস বয়ে যাওয়ার কারণে তাপমাত্রা ওঠানামা করে এই জেলায়। তাপমাত্রা আরও কমবে এবং শীতের প্রকোপ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। 

শুক্রবার সন্ধ্যার পর থেকে এ জেলার ওপর দিয়ে বয়ে যায় হিমালয়ের হিমশীতল বাতাস, চারপাশ আচ্ছাদিত থাকে ঘন কুয়াশায়।

কুড়িগ্রাম :  শনিবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। তীব্র ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নিচ্ছে শীত কাতর মানুষগুলো। ঠাণ্ডায় হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি কাশিসহ- ঠান্ডাজনিত রোগ। জেলার হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর চাপে চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন ডাক্তারেরা। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় জেলার মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ২ হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

চুয়াডাঙ্গাঃ    চুয়াডাঙ্গায় আজ  সর্বনিম্ন তাপমাত্রা ৮.৩  ডিগ্রি সেলসিয়াস।মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।  আকাশ পরিষ্কার থাকলেও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবনে কনকনে শীত অনুভূত হচ্ছে। তবে, আবহাওয়া দপ্তর বলছে আগামীকালও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া দপ্তরের কর্তব্যরত পর্যবেক্ষক রাকিবুল হাসান  জানান, আজ সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নীলফামারী : এই জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার সাথে পাল্লা দিয়ে হিমশীতল বাতাস বয়ে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না মানুষজন।

এএ
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর