দল থেকে অব্যাহতি প্রসঙ্গে যা বললেন চুন্নু

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৩:১০ পিএম

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জি এম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান, আমি মহাসচিব। দলের প্রধান পৃষ্ঠপোষক কাউকে অব্যাহতি দিতে পারেন না।

রোববার  দুপুর ২টায় জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

সকালে রওশন এরশাদ ঘোষণা দিয়ে জিএম কাদের ও মুজিবুল হক চুন্নুকে দলীয় গঠনতন্ত্রের ২০/১ ধারায় অব্যাহতি দেন। এই ঘটনার প্রসঙ্গে মুজিবুল হক চুন্নু বলেন, এর আগেও এমন ঘোষণা দিয়েছেন রওশন এরশাদ। এমন ঘোষণা অগঠনতান্ত্রিক, এটা আমরা আমলে নিচ্ছি না।

রোববার দুপুরে গুলশানে নিজবাসায় আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যানের দায়িত্ব নেয়ার ঘোষণা দেন রওশন এরশাদ। দলের মহাসচিব হিসেবে ঘোষণা করা হয়েছে কাজী মামুনুর রশিদের নাম। সভায় রওশন এরশাদ বলেন তার নেতৃত্বে জাতীয় পার্টির সম্মেলন করা হবে। 

জি এম কাদের ও মুজিবুল হক চুন্নু দলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছেন মন্তব্য করে এসময় রওশন এরশাদ বলেন, নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। আর পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি।

সভায় রওশন এরশাদ বলেন, জাতীয় পার্টির ক্ষতি কোনোভাবে মেনে নেয়া যায় না। নেতাদের বিনা কারণে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকে চলে যেতে দিতে পারি না। তাই আজ পার্টিকে রক্ষার জন্য কিছু সাংগঠনিক ব্যবস্থা ঘোষণা করছি।

তিনি বলেন, জাতীয় পার্টি ক্রান্তিকাল পার করছে। নির্বাচনে ২৮৭ আসনে প্রার্থী দিয়ে তারা আবার সমঝোতা করেছে ২৬ আসনে। চেয়ারম্যান-মহাসচিব খোঁজখবর না নেয়ার কারণে সবার ভরাডুবি হয়েছে। পরাজিতদের শান্তনা না দিয়ে করা হয়েছে বহিষ্কার। তাদেরকে এই আদেশ বাতিল করতে অনুরোধ করা হলেও তারা সেই কথা রাখেনি।

রওশন এরশাদ ঘোষিত জাতীয় পার্টির নতুন মহাসচিব মামুনুর রশীদ জানান, ফেব্রুয়ারির শেষে অথবা মার্চের প্রথম সপ্তাহে জাতীয় সম্মেলন করার চেষ্টা করা হবে। দায়িত্ব নিয়েছি দলের সবাইকে সাথে নিয়ে কাজ করবো। বনানী কার্যালয় দখল করার পরিকল্পনা নেই, কাকরাইল অফিস থেকে দল পরিচালনা করা হবে।

 

এআর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
দলে কোনো ধরনের অভ্যন্তরীণ বিভাজন বা দল ভাঙার ঘটনা ঘটলেও স্থানীয় সরকার নির্বাচনে তার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে দাবি করেছে জাতীয় পার্টি (জাপা)।
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর