শিশু আয়ানের বাবাকে হত্যা হুমকির অভিযোগ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:২৫ পিএম

রাজধানীর ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় করা মামলা তুলে নিতে তার বাবাকে হত্যা হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার শাহবাগ থানায় এ ঘটনায় হাসপাতালটির দুই চিকিৎসকসহ অজ্ঞাতদের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বাবা শামীম আহমেদ।

আয়ানের বাবার অভিযোগ, দুপুর সোয়া ১২টার দিকে সুপ্রিম কোর্ট থেকে বের হয়ে হাইকোর্টের মাজার গেট থেকে বাংলাদেশ শিশু একাডেমিতে হেঁটে আসছিলাশ। পথে ফুটপাতের ওপর পৌঁছালে ছয় থেকে সাত বাড্ডা থানায় ডাক্তারদের বিরুদ্ধে করা মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করেন। মামলা তুলে না নিলে অফিসে যাওয়ার সময় যেকোনো ধরনের ক্ষতি করবে বলে ভয় দেখায় ও হত্যার হুমকি দেয়। 

তার আরও অভিযোগ, এর আগে গত ২৫ জানুয়ারি হাইকোর্টের ক্যান্টিনের সামনে অজ্ঞাত তিন ব্যক্তি ব্যক্তি একইভাবে মামলা তুলে নিতে ভয় দেখায় ও হুমকি দেয়। 

পাঁচ বছর বয়সী আয়ানকে খতনা করানোর জন্য গত বছরের ৩১ ডিসেম্বর ঢাকার সাঁতারকুল এলাকার ইউনাইটেড মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে গিয়েছিল তার পরিবার। অ্যানেসথেসিয়া দেওয়ার পর আর জ্ঞান ফেরেনি তার।

পরে তাকে গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে নিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়। গত সাত জানুয়ারি সেখানেই মৃত্যু হয় শিশুটির।

আয়ানের বাবা শামীম আহামেদ ইতিমধ্যে বাড্ডা থানায় মামলা করেছেন। ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যানেস্থেসিওলজিস্ট সাইদ সাব্বির আহমেদ, সার্জারি বিভাগের চিকিৎসক তাসনুভা মাহজাবিন, অজ্ঞাতনামা পরিচালকসহ কয়েকজনকে আসামি করা হয়েছে।

এদিকে লাইসেন্স না থাকায় গত ১৫ জানুয়ারি হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ওই দিন স্বাস্থ্য অধিদপ্তর জানায়, প্রতিষ্ঠানটি কোনো প্রকার আইনি নিবন্ধন অথবা লাইসেন্স ব্যতিরেকে চিকিৎসা সেবা নির্মাণাধীন ভবনে পরিচালনা করে আসছে, যা সরকারের প্রচলিত আইনের পরিপন্থি।

অপরদিকে একই দিন  শিশু আয়ানের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

একাত্তর/এসি
রাজধানীর ইউনাইটেড মেডিকেল হাসপাতালে সুন্নতে খৎনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে ৫ মার্চ রুল শুনানির দিন ধার্য করেছে হাইকোর্ট।
জাল-জালিয়াতি, প্রতারণা ও ব্যবসায়িক লেনদেনে বিশ্বাসভঙ্গের অভিযোগে ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজাসহ চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
রাজধানীর বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনা করার সময় পাঁচ বছরের শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তদন্ত প্রতিবেদনকে ‘হাস্যকর’ বলে আখ্যা দিয়েছে হাইকোর্ট।
রাজধানীর বাড্ডার সাতারকুলে ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে মারা যাওয়া শিশু আয়ানের পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর