আবারও বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১১:০৯ এএম

আবারও বেড়েছে পেঁয়াজের দাম। মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কিছুটা কমে যাওয়ার কারণে, আবারও দাম বাড়তে শুরু করেছে। কেজিতে অন্তত ১০ টাকা বেড়ে, এখন ১০০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ।

রাজধানীর বিভিন্ন বাজারে, খুচরা পাইকারি বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দু'দিন আগেও দেশি পেঁয়াজের সর্বোচ্চ দাম ছিলো খুচরায় ৯০ টাকা, যা এখন বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে।

পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। সে কারণে পাবনা, ফরিদপুরের মতো এলাকার পাইকারি বাজারগুলোতে দাম বেড়েছে।

কারওয়ানবাজারের পাইকারি বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতি কেজি পেঁয়াজ মানভেদে ৮৫-৯০ টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে, যা দুদিন আগে ছিলো ৭৬-৭৮।

ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করে। এই পেঁয়াজ যখন বাজারে আসতে শুরু করে, তার ঠিক আগের বাজারে পণ্যটির দাম ওঠে ২২০ টাকা পর্যন্ত। 

ভারত রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের বাজারে রাতারাতি দাম বেড়ে যায়। পণ্যটির এই উচ্চমূল্য কমিয়ে আনতে বড় ভূমিকা রাখে মুড়িকাটা পেঁয়াজ।

আরবিএস
ভারত থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও পাঁচ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর পদ্মা অয়েল ডিপোতে আসা শুরু হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই বিনিয়োগ যাচ্ছে ভারতে। বাংলাদেশ ব্যাংকের হিসাবে, ৫ আগস্টের পর দেড় বছরে ভারতে অনুমোদনহীন বিনিয়োগ হয়েছে প্রায় ১৩০০ কোটি টাকা।
ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর