পেঁয়াজ-ছোলা-চিনি-তেলের দাম পাঁচ থেকে ১৬১ শতাংশ বেশি

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:৩১ পিএম

সারা বছরই পেঁয়াজের চাহিদা থাকলেও রোজার মাসে পৌনে দুই লাখ টনের চাহিদা বেড়ে পাঁচ লাখ টনে ওঠে। সরকারি বিপনন সংস্থা টিসিবির হিসেবে সেই পেঁয়াজের দাম মঙ্গলবার গত বছরের এই দিনের তুলনায় ১৬১ শতাংশ বেশি। এখন পেঁয়াজের আমদানিও হচ্ছে না। 

বাংলাদেশ ব্যাংকের হিসেবে, রোজার বাজার লক্ষ্য করে পেয়াঁজ ছাড়া ছোলা, চিনি, ভোজ্যতেলসহ সব পণ্য আমদানিতেই ঋণপত্র খোলা বেড়েছে। যদিও বাজারে এখন এসব পণ্যের দাম গেলো বছরের তুলনায় ছয় থেকে ১৬১ শতাংশ বেশি। 

ব্যবসায়ী নেতারা বলছেন, পণ্য আসছে বলে আত্মতুষ্টি নিয়ে বসে না থেকে বাজারে নজরদারি অব্যাহত রাখতে হবে। 

অবশ্য চিনি, সয়াবিন তেল, খেজুরের দাম এখনই অনেক বেশি। খুচরা ব্যবসায়ীরাও বলছেন, সরবরাহে ঘাটতি না থাকলে, দাম কেন বেশি? কেনই-বা দাম বাড়লে আর কমানো যাচ্ছে না ?

তারা বলছেন, ভারতীয় পেঁয়াজ বাজারে থাকলে দামের এমন অবস্থা থাকতো না। আবার ৫০ টাকা বাড়িয়ে পাঁচ টাকা দাম কমানোও হচ্ছে। তবে বর্তমানে পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করা গেলে সবার জন্যই ভালো হতো।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক বলেন, এবার পেঁয়াজে সরবরাহ সঙ্কট থাকলেও বাজার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দাবি, ছোলা, চিনি , সয়াবিন তেল, খেজুরের মতো পণ্যগুলোর সরবরাহে ঘাটতি নেই। আবার এসব পণ্য আমদানির ঋণপত্রও খোলা যাচ্ছে জোরেসোরে। গত বছরের এই সময়ের চেয়ে পাঁচ থেকে ১০ শতাংশ বেশি ঋণপত্র খোলা হয়েছে।

ডিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট ব্যারিস্টার সামির সাত্তার বলেন, কেবল সরবরাহ বাড়িয়ে লাভ হবে না, মূল্য বেঁধে  দিতে হবে। আর অসৎ ব্যবসায়ীদের চিহ্নিত করতে হবে। আর আমদানি করা পণ্যগুলো দেশে আসার পরে কোথায় কেমন দামে বিক্রি হচ্ছে তা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

এবার রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজারে দাম সহনীয় রাখতে বিশেষ পদক্ষেপ নিচ্ছে সরকার। এরই মধ্যে বাজারে বাজারে অভিযানও শুরু হয়েছে আবার। 

একাত্তর/এসি
দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিচ্ছে সরকার। 
অত্যাবশ্যকীয় ভোগ্যপণ্য পেঁয়াজের মূল্যের লাগাম টানতে কাস্টমস ডিউটি বা শুল্ক এবং রেগুলেটরি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একদিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সেইসঙ্গে চারদিন বন্ধ থাকার পর কম শুল্কের পেঁয়াজ আমদানি হয়েছে এদিন।
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। ফলে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর