সরবরাহ লাইন ফেটে যাওয়ায় নেত্রকোণা জেলা শহরে পাইপলাইনে তিতাসের গ্যাসের সরবরাহ বন্ধ আছে। এতে চরম ভোগান্তি পড়েছেন শহরে তিতাস গ্যাসের প্রায় সাড়ে পাঁচ হাজার আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক আছে।
শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের গৌরীপুরে ময়লাকান্দা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজে মাটি কাটার সময় নেত্রকোণায় গ্যাস সরবরাহের মূল লাইন ফেটে যায়।
ভুক্তভোগীরা বলেন, যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাসে রান্না হয়, সেসব বাড়িতে ভোগান্তি বেশি। আর গ্যাস ফিলিং স্টেশন বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ভাড়া বেড়েছে। খাবারের খোঁজে ভিড় বাড়ছে হোটেলে। কিন্তু বাড়তি প্রস্তুতি না থাকায় খাবার শেষ হয়ে যাচ্ছে দ্রুতই।
তিতাস গ্যাসের নেত্রকোণা আঞ্চলিক অফিসের প্রকৌশলী সুমঙ্গল গোলদার জানান, দুর্ঘটনার আশঙ্কায় তাৎক্ষণিক ময়মনসিংহ থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। লাইনটির ফাটলের স্থানে রাতে প্রাথমিক মেরামত করা হলেও গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগবে।
তিনি আরও জানান, শনিবার সকালে ঢাকা থেকে যন্ত্রপাতি এসে পৌঁছার পর মেরামত করা হবে। এরপর গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।
হিলিতে আলু আমদানি শুরু, পাইকারিতে দাম সর্বোচ্চ ২৫ টাকা