মিয়ানমার জান্তার ৯৫ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৯ এএম

সামরিক জান্তা নিয়ন্ত্রিত মিয়ানমারে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলির পর চৌকি ছেড়ে পালিয়ে এ পর্যন্ত দেশটির আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)’র  অন্তত ৯৫ সদস্য অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। সোমবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য জানান।

বিজিবি কর্মকর্তা জানান, গতকাল ভোর থেকে এ পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের মধ্যে ১৫ জন গুলিবিদ্ধ হয়ে সীমান্ত অতিক্রম করেছে এবং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

তিনি আরও জানান, আধা-সামরিক বাহিনীর সৈন্যদের কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র হেফাজতে রাখা হয়েছে এবং তাদের সঙ্গে থাকা অস্ত্র বিজিবি’র অস্ত্রাগারে জমা রাখা হয়েছে।

ওই কর্মকর্তা বলেন, অনেক সৈন্য ইউনিফর্ম পরে এবং অস্ত্র নিয়ে বাংলাদেশের ভূখণ্ডে এসেছে এবং অন্যরা অস্ত্র ফেলে সাদা পোশাকে মূল ভূখণ্ডে ফিরে গেছে।

এদিকে, মিয়ানমারের সঙ্গে সীমান্তে সংঘর্ষ বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর সম্মুখসারিকে প্রভাবিত করছে বলে ঢাকা উদ্বেগ প্রকাশ করেছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্কের পরিপ্রেক্ষিতে সংঘাত প্রশমনে বেইজিংয়ের হস্তক্ষেপ চেয়েছেন।

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কাদের সাংবাদিকদের বলেন, ‘মিয়ানমার অভ্যন্তরীণ যুদ্ধ তাদের অভ্যন্তরীণ ব্যাপার। তবে সীমান্তে বন্দুকযুদ্ধের শব্দ শোনা গেলে স্বাভাবিকভাবেই জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। তাই আমরা বেইজিংয়ের হস্তক্ষেপ আশা করেছি।’

সীমান্তের ওপারে বন্দুকযুদ্ধ চলায় বাংলাদেশ ভূখণ্ডে ছুটে আসা লক্ষ্যভ্রষ্ট মর্টার শেল বা বুলেটের ভয়ে সীমান্তবর্তী বান্দরবান জেলা প্রশাসন পাঁচটি স্কুল বন্ধ করে দিয়েছে। বিজিবি স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য বাড়ির ভেতরে থাকতে বা সাবধানে চলাচল করতে বলেছে।

বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তের অন্য প্রান্ত থেকে পাওয়া খবরে বলা হয়েছে যে সেনা হেলিকপ্টার থেকে বিদ্রোহীদের ওপর গুলিবর্ষণের কারণে ব্যাপক হতাহত হয়েছে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্যসহ সীমান্তবর্তী গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে এবং রোববার মায়ানমারের সীমান্তের দিক থেকে আসা বন্দুকযুদ্ধের শব্দ সীমান্তের গ্রামের বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে।

দেশটির সীমান্তবর্তী রাখাইন অঞ্চলে সক্রিয় বিদ্রোহী আরাকান আর্মির যোদ্ধাদের ও সরকারী বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরে বাংলাদেশ মিয়ানমারের সাথে তার সীমান্তে কঠোর নিরাপত্তা নজরদারির নির্দেশ জারি করেছে। মিয়ানমারের সাথে বাংলাদেশের উত্তরে ভারতের ত্রি-বিন্দু থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত ২৭১.০ কিলোমিটার (১৬৮.৪ মাইল) সীমান্ত রয়েছে।

 

একাত্তর/জো
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
মিয়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আরাকান আর্মি (এএ)। রাখাইন রাজ্যের অধিকাংশ অঞ্চল এখন এ বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে।
মিয়ানমার এবং আরাকান আর্মি কর্তৃপক্ষের কাছ থেকে আসা এই বার্তাগুলো এক নজিরবিহীন ঘটনা এবং এটি দীর্ঘ নিরবচ্ছিন্ন যোগাযোগের ফল।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর