ফেনী সীমান্তে বিএসএফের হাতে আটক ২৩ বাংলাদেশি  

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৪৬ পিএম

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে চোরাকারবারির সময় ২৩ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

সোমবার মাঝরাতে সীমান্তের ৯৯ নম্বর পিলার এলাকা থেকে তাদের আটক করা হয় ভারতের অনলাইন পত্রিকা জাগরণ ত্রিপুরা ডটকমের খবরে বলা হয়েছে। 

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমল একাত্তরকে বলেন, অবৈধভাবে ভারতে ঢুকায় তাদের আটক করা হয়েছে। বিজিবি-বিএসএফ বৈঠক হচ্ছে। তবে আটক বাংলাদেশিদের পরিবারের কেউ উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেনি।  

সাইফুল ইসলাম জানান, তাদেরকে ছাড়িয়ে আনতে মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি।

বিএসএফের বরাত দিয়ে জাগরণ ত্রিপুরা ডটকম রিপোর্টে জানানো হয়েছে, দক্ষিণ ত্রিপুরার সমরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ২৩ জন বাংলাদেশি পাচারকারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১২৫টি ব্যাগে মোট ছয় হাজার ২৫০ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় ১৭টি মোবাইল ফোন।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন, রাইসুল ইসলাম, সামিন, হারুন, লিটন, মাঈন উদ্দিন, মহসিন, কাজী রিপন, তাজুল ইসলাম সাকিল, হানিফ, আবুল হাসান, ইমরান, রুবেল, জাফর ইমাম মজুমদার, ওবায়দুল হক, জামাল উদ্দিন, আরিফ হোসেন, করিম, খোরশেদ, আজাদ হোসেন, মাহিম, হারুন ও ইমাম হোসেন।

তাদের সবার বাড়ি সীমান্ত ঘেঁষা পূর্ব ছাগলনাইয়া, মটুয়া ও রাধানগর গ্রামে।

বিজিবি ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাতে পূর্ব ছাগলনাইয়া এলাকায় সীমান্ত পার হয়ে চিনি পাচার করতে যায় আটক ব্যক্তিরা। এ সময় বিএসএফ সদস্যরা ওয়া দিয়ে ২৩ জনকে আটক করে। 

আটক হওয়া ব্যক্তিরা কালোবাজারিদের অবৈধ পণ্য দৈনিক চুক্তিতে সীমান্ত পারাপার করতেন বলে জানা গেছে।

এএ/আরবি  
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর অবস্থান ও প্রতিরোধের মুখে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর