মাঘের শেষেও ‍উত্তরে হাড় কাঁপনো শীত, সর্বনিম্ন পঞ্চগড় ও চুয়াডাঙ্গায়

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৭ পিএম

চলতি মৌসুমের শীত বিদায়ের পথে। তবে শেষ সময়ে এসেও উত্তরের জেলাগুলোতে এর তীব্রতা কমছেনা। শুক্রবার পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট ডিগ্রি সেলসিয়াস, যা আজ দেশের সর্বনিম্ন। একই দিন চুয়াডঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও আট ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়েছে।

শুধু পঞ্চগড় নয়, গোটা উত্তরবঙ্গ কাঁপছে শীতের দাপটে। এদিন কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজারহাটে ৯, সৈয়দপুরে ১০, রাজশাহীতে আট দশমিক এক, দিনাজপুরে আট দশমিক আট, ঈশ্বরদীতে আট দশমিক দুই, নওগাঁর বদলগাছীতে ৯ দশমিক পাঁচ, শাহজাহদপুরের বাঘাবাড়িতে ৯ দশমিক পাঁচ, কিশোরগঞ্জের নিকলীতে ৯ দশমিক সাত ডিগ্রি সেলিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আট দশমিক আট ডিগ্রি সেলিসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে শুধু তাপমাত্রার পারদ নেমেই ক্ষান্ত থাকেনি শীত। পঞ্চগড়সহ দেশের ১১ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদ্যু শৈত্য প্রবাহ।

শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছে পঞ্চগড়ের আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানায়, বৃহস্পতিবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল সাত দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। মাঘ মাস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা করতে পারে।

২৮ জানুয়ারি চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এদিন পঞ্চগড়েরর তেঁতুলিয়ায় পারদ নেমেছিল পাঁচ ডিগ্রি সেলসিয়াসে।

একাত্তর/এসি
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর