আর পেছনে ফিরে তাকানো নয়: প্রধানমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আমরা আর পেছনে ফিরে তাকাবো না। উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে আমরা সামনের দিকে এগিয়ে যাবো।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সফিপুর আনসার একাডেমিতে ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’র ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ৪৪তম জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে আমরা ক্ষুধা-দারিদ্রমুক্ত স্মার্ট সোনার বাংলাদেশ গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ করবো।  জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সহনীয় নিরাপদ, সমৃদ্ধশালী ব-দ্বীপ গড়ার লক্ষ্য নিয়ে শতবর্ষ মেয়াদি ডেল্টা প্ল্যান প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষ যেন সুরক্ষিত থাকে, উন্নত জীবন পায় এবং প্রত্যেকে যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেজন্য আমরা কাজ করছি। বিশেষ করে আমাদের তরুণ সমাজ, তারাই হবে আমাদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, গ্রাম পর্যায়ে মানুষের কর্মসংস্থানে, গ্রামভিত্তিক আপনারা আরও দক্ষতার সঙ্গে মানুষকে সম্পৃক্ত করে কাজ করে যাবেন। যা দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রেখে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, আনসারকে চৌকস আধুনিক ও স্মার্ট  বাহিনীতে পরিণত করতে কাজ করে যাচ্ছে সরকার। ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অবদানের আনসার বাহিনী প্রশংসার দাবিদার। এই বাহিনীর কাজ দেশের যেকোন পরিস্থিতি মোকাবেলায় জাতির মনোবলকে দৃঢ করেছে।

জন-নিরাপত্তা রক্ষায় যে কোন অশুভ তৎপরতা মোকাবেলায় আনসার বাহিনীর সদস্যদের সজাগ থাকার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে সবাইকে আন্তরিক ভাবে অবদান রাখতে হবে।

প্রধানমন্ত্রী সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৪তম জাতীয় সমাবেশে যোগ দেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আনসার-ভিডিপি একাডেমিসহ আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

৪৪ তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন। কুচকাওয়াজ শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের বিভিন্ন সাহসিকতার ও সেবা পদক প্রদান করেন প্রধানমন্ত্রী ।

সাহসিকতা এবং সেবামূলক কাজের জন্য এবার এই বাহিনীর ১৮০ সদস্যদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

 

এআর
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর