‘বিএনপি আগে ছিলো খাদের কিনারায়, এখন গভীরে’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রকে সরাসরি সরিয়ে রাশিয়ার সাথে লেনদেন করা কঠিন হবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার রাশিয়ান অ্যাম্বাসেডর আলেক্সান্ডার মন্টিটস্কির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এসময় তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে রাশিয়া কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, কারো সাথে শত্রুতামূলক আচরণে যেতে চাই না। নির্বাচনে রাশিয়া আমাদের সমর্থন করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। রাশিয়ার সাথে আমরা একটা কৌশলে সম্পর্কে এগিয়ে নিতে চাই। 

মেট্রোরেলে আর বগি বাড়ানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মেট্রো একটি টেকনোলজিক্যাল বিষয়। তাই এটাতে বগি বাড়ানো সম্ভব নয়। পৃথিবীর অন্যান্য দেশে পাঁচটি বগি নিয়ে চলে মেট্রো। আমাদের আছে ছয়টি। এখনই নতুন করে আর রেল বাড়ানোও সম্ভব নয়।

রোহিঙ্গা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না। যারা আছে তারাই বোঝা এখন। তাই নতুন করে রোহিঙ্গা আনার প্রশ্নই আসে না। বৈশ্বিক অর্থনৈতিক কারণে এমনিই সমস্যায় আছে দেশ। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবসনের চেষ্টা করছি। মি

মন্ত্রী পরিষদে নতুন সদস্যদের প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, শ্রম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে এখনও খালি আছে। প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসার পর সেখানে দুইজন মন্ত্রী দেয়া হবে।

কাদের বলেন, বিএনপি নির্বাচনের আগেও ভোট বানচালের চেষ্টা করেছিল, তাতে সফল হয়নি তারা। এখনও তারা একইরকম আন্দোলন করে যাচ্ছে। এতে সরকারের কিছু হবে না। বিএনপি খাদের কিনারায় ছিলো এখন গভীরে চলে গেছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে কাদের বলেন, সর্বোতভাবে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য কমাতে। কথা বেশি না বলে সংশ্লিষ্টদের বাজার নিয়ন্ত্রণে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। 

 

এআর
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এ রায়ে ন্যায়-সুবিচার নিশ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 
২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলন দমনে হত্যা, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ, যুবলীগ ও...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত হেভিওয়েট আসামির সর্বোচ্চ শাস্তি...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর