সংকট কাটিয়ে উন্নয়নের পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশ দেউলিয়া হয়ে যায়নি। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তবে তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে বাংলাদেশ।

সচিবালয়ে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (ইফাদ) কান্ট্রি ডিরেক্টর আরন্ড হ্যামিলাসের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর আজ সোমবার সকালে এসব কথা বলেন তিনি। 

আরন্ড হ্যামিলাস জানান, এখন বাংলাদেশে ৭টি প্রকল্পে ২ বিলিয়ন ডলারের প্রকল্প চলমান। দেশের প্রান্তিক কষৃকদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দেউলিয়া হয়ে যায় নাই। অর্থনীতিতে কিছু সংকট ছিল, তা কাটিয়ে আবারও উন্নয়নের ট্র্যাকে ফিরতে শুরু করেছে দেশ।’

এর আগে অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রান্স সরকারের জলবায়ু বিষয়ক বিশেষ দূত স্টিফেন ক্রোজা। এসময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ঋণ ও অনুদান মিলিয়ে বাংলাদেশকে ১ বিলিয়ন ইউরো আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান তিনি। 

পরে ঢাকায় নিযুক্ত জাপানিজ রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবেন বলে জানান জাপানের রাষ্ট্রদূত।

এআর
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশের চার কোটি ১০ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে নতুন অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ১৪ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এই...
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর