বাংলাদেশ ২০১০ থেকে ২০২৪ পর্যন্ত ৮১.৮৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে: অর্থমন্ত্রী

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পিএম

বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (০৬ সেপ্টেম্বর) সংসদে প্রশ্নোত্তর পর্বে কক্সবাজার-৩ আসনের সরকারি দলের সদস্য লুৎফুর রহমানের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ৮১ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী জানান, একই সময়ে সরকারের নেওয়া বৈদেশিক ঋণের মূলধন বাবদ ১৭ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার এবং সুদ বাবদ ৬ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত দেশের বৈদেশিক ঋণের বিপরীতে মূলধন ও সুদ বাবদ মোট ২৩ দশমিক ১৫ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

আরবিএস
আগের সরকারের আমলে নেওয়া প্রায় এক হাজার ৩০০টি উন্নয়ন প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা যাচাই এবং সম্ভাব্য অনিয়ম চিহ্নিত করতে বর্তমান সরকার পৃথকভাবে প্রতিটি প্রকল্প মূল্যায়ন করছে বলে জানিয়েছেন...
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর