আবেদনের আগে ইউনূসকে দিতে হবে ৫০ কোটি টাকা: হাইকোর্ট

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা আয়করের বিরুদ্ধে শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামীণ টেলিকম ট্রাস্টের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আবেদন করতে হলে আগে দুই অর্থবছরের আয়করের এক চতুর্থাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা জমা দিতে হবে বলে হাইকোর্টের আদেশে উল্লেখ করা হয়েছে।

সোমবার বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ এ আদেশ দেন।

এ বিষয়ে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার তাহমিনা আক্তার বলেন, ২০২০ সালের নভেম্বরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে ২৫০ কোটি টাকা আয়কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর।

২০১১ থেকে ২০১৩ পর্যন্ত দুই অর্থবছরে গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে তাদের এই পাওনা বলে দাবি করে রাজস্ব বোর্ড।

কিন্তু নোটিশ পাঠানোর পরই তা চ্যালেঞ্জ করে বসে গ্রামীণ টেলিকম। এনবিআরের নোটিশ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ওই নোটিশ কেন বেআইনি বলা হবে না এ নিয়ে রুলও জারি করে আদালত।

এরপর গত তিন বছরে বিভিন্ন আদালত ঘুরে মামলাটি আসে বিচারপতি মো. খুরশীদ আলম সরকার ও বিচারপতি রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চে। এরপর শুনানি করে গ্রামীণ টেলিকমের রিট খারিজ করে দেয়া হয়।

একইসঙ্গে নিয়ম অনুযায়ী এনবিআরের দাবি করা আয়করের ২৫ শতাংশ অর্থাৎ ৫০ কোটি টাকা আগে জমা দিয়ে তারপর আপিল দায়ের করতে গ্রামীণ টেলিকমকে বলা হয়। 

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর