অবশেষে কাল যাচ্ছে মিয়ানমারের ৩৩০ বিজিপি সদস্য

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭ পিএম

কাল বৃহস্পতিবার মিয়ানমারের সেনা ও সীমান্তরক্ষী সদস্য বিজিপির ৩৩০ জন সদস্যকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিজিবির সার্বিক তত্ত্বাবধানে আসছে জাহাজ, কক্সবাজারের ইনানীতে নৌবাহিনী জেটি থেকে তাদের ফেরত দেয়ার আনুষ্ঠানিকতা হবে। এদের কেউ গণহত্যায় যুক্ত ছিল কিনা সেটি খতিয়ে দেখার সময় এখন নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

মিয়ানমারের আরাকান আর্মিসহ বিদ্রোহী গোষ্ঠিগুলোর সাথে দেশটির সরকারি বাহিনীর ব্যাপক যুদ্ধ চলছে। এই যুদ্ধে গেলো ১৫ দিনে দেশটির সেনা ও সীমান্তরক্ষীদের ৩৩০ জন সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নেয়। তাদের দ্রুত ফেরত পাঠানোটাই ছিলো বাংলাদেশের অন্যতম লক্ষ্য। 

অবশেষে বৃহস্পতিবার তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। শেষ হয়েছে এই সংক্রান্ত আনুষ্ঠানিকতা। তবে অনেকেই প্রশ্ন তুলেছেন, মিয়ানমারের এই সদস্যরা রোহিঙ্গা হত্যায় জড়িত কিনা সেটি তদন্ত সাপেক্ষে তাদের হস্তান্তর করা। তবে পররাষ্ট্রমন্ত্রী জানালেন কুটনৈতিক নীতি মেনে তাদের ফেরত পাঠানোটাই এই মুহুর্তে মূল লক্ষ্য।  

এদিকে এবার মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রীসহ চৌদ্দ দেশের রাষ্ট্র প্রধান। বৈঠকে যোগ দেবেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী, যুক্তরাজ্যের ডেভিট ক্যামেরুনসহ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও।  

মূলতঃ বৈশ্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা করতেই প্রধানমন্ত্রীর মিউনিখ সফর। তবে কেউ অস্ত্র বিক্রি করতে চাইবে কিনা সেটি  জানা নেই বাংলাদেশের। 

 

এআর
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চোরাচালান রোধে উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় সর্বক্ষণ টহল কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড।
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর