খতনা করাতে গিয়ে রাজধানীতে আরেক শিশুর মৃত্যু

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১৫ এএম

সুন্নতে খতনা করাতে গিয়ে বুক খালি হলো আরেক মায়ের। ইউনাইটেড হাসপাতালের ঘটনারই যেনো পুনরাবৃত্তি হলো মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে।

অ্যানেস্থেসিয়া দেয়ার পর আর ঘুম ভাঙেনি মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র আহনাফ তাহমিন আয়হামের । ঘটনার পরই চম্পট দিয়েছে যার দিকে অভিযোগের তীর সেই ডা. এস এম মুক্তাদির (অর্থোপেডিক ও ট্রমা সার্জন)।

স্বজনদের অভিযোগ, লোকাল অ্যানেস্থেসিয়া দেয়ার কথা থাকলেও ফুল অ্যানেস্থেসিয়া দেয়া হয় আয়হামকে। পরে তার তার জ্ঞান ফেরেনি।

আয়হামকে সুন্নতে খতনা করাতে মঙ্গলবার রাত ৮টার দিকে ভর্তি করা হয় মালিবাগের  অবস্থিত জে এস ডায়াগোনেস্টিক অ্যান্ড মেডিকেল চেককাপ সেন্টারে। ঘণ্টা খানেকের মধ্যে তাকে মৃত ঘোষণা করা হয়।

আয়হামের বাবা ফখরুল আলম বলেন, অ্যানেস্থেসিয়া দিতে নিষেধ করার পরও সেটি শরীরে পুশ করেন ডাক্তার মুক্তাদির। তার অভিযোগ, এই মৃত্যুর দায় মাক্তাদিরসহ হাসপাতাল কর্তপক্ষ সবারই।

ফখরুল আলম বলেন, আমি বারবার পায়ে ধরেছি। আমার ছেলেকে যেন ফুল অ্যানেস্থেশিয়া না দেয়া হয়।

প্রিয় সন্তানকে হারিয়ে পাগলপ্রায় মা খায়কুন নাহার চুমকি।

ঘটনার পরই ডায়াগোনেস্টির সেন্টার থেকে উধাও হয়ে যান, অর্থোপেডিক ডা. মুক্তাদির। যিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও সংযুক্ত বলে জানা গেছে।

গত ৮ জানুয়ারি রাজধানীর সাতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। টানা সাত দিন লাইফ সাপোর্টে ছিলো আয়ান।

কেএসএইচ
দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।
রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ছয় শিশুর মৃত্যুর ঘটনায় রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তার কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রণালয়। তবে সরকারের এই নোটিশ বেআইনি বলে দাবি করেছে হাসপাতাল...
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর