চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ, নিরাপদ কর্মপরিবেশের দাবি ড্যাবের

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম

দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের ওপর একের পর এক হামলা ও মারধরের ঘটনায় উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে চিকিৎসকদের পেশাজীবী সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—ড্যাব।

বুধবার (১৯ আগস্ট) সকালে প্রেসক্লাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর হামলার নিন্দা জানিয়ে এক ব্রিফিংয়ে সংগঠনটির সদস্যরা এসব কথা বলেন।

তারা বলেন, বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। দায়িত্ব পালন করতে গিয়ে চিকিৎসকদের নিরাপত্তাহীনতার মধ্যে পড়তে হচ্ছে।

ড্যাবের অভিযোগ, চিকিৎসকরা সেবা দিতে গিয়ে হামলার শিকার হলে পুরো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এর নেতিবাচক প্রভাব পড়ে। চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনাগুলো দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সংগঠনটির সদস্যরা।

একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানো এবং হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রদানের স্থানগুলোতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিও জানান তারা।

আরবিএস
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট-অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার...
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নতুন করে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ইন্টার্ন ডক্টরস সোসাইটি।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে দীর্ঘদিন ধরে সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে নানা অভিযোগ ছিলো রোগী ও স্বজনদের। চিকিৎসার নামে অতিরিক্ত টাকা আদায় এবং বেসরকারি হাসপাতালে পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও...
ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় ২৫ ডিসেম্বর ব্যাপক জনসমাগমের সম্ভাবনা থাকায়, সরকারি-বেসরকারি সব হাসপাতালকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। 
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
বিএনপি সরকারের মুখে ‘জুলাই’ থাকলেও তাদের অন্তরে আওয়ামী ভাবধারা রয়ে গেছে এবং আওয়ামী লীগের পুরোনো শাসন কাঠামো টিকিয়ে রাখতেই তারা গণভোটের রায় বাস্তবায়ন করছে না বলে তীব্র সমালোচনা করেছেন জাতীয়...
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর