ভুয়া পাসপোর্ট নিয়ে বাংলাদেশ ছেড়েছে হাজারও রোহিঙ্গা

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম

বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয় পত্রের নম্বর ও নাম ব্যবহার করে পাসপোর্ট বানাচ্ছে রোহিঙ্গারা। ভুয়া পাসপোর্ট নিয়ে এরইমধ্যে দেশ ছেড়েছে হাজারও রোহিঙ্গা। এ কাজে সক্রিয় বেশ কয়েকটি দালাল চক্র। এমনকি পাসপোর্ট অফিসের আনসার সদস্যরাও জড়িত এই কাজে। অভিযান চালিয়ে এই চক্রের ২৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সৌদি আরব পাড়ি জমাতে দালাল চক্রকে দেড় লাখ টাকা দেয় ১৪ বছরের এক রোহিঙ্গা কিশোরী। নকল পাসপোর্ট তৈরির জন্য দালালরা প্রথমে এই রোহিঙ্গা কিশোরীর জাল জন্ম নিবন্ধন সনদ তৈরি করে। ঢাকার আশপাশের বিভিন্ন জেলার নাম দিয়ে জন্ম নিবন্ধন করে সেটি দিয়ে এনআইডি ও পাসপোর্ট তৈরি করে দালাল চক্র।

চক্রটির সন্ধানে প্রায় দুই মাস ধরে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। পাসপার্ট অফিসের দায়িত্বে থাকা আনসার সদস্যরাও এই চক্রের সদস্য। রোহিঙ্গা, আনসার ও দালালসহ ২৩ জনকে গ্রেপ্তার করে ডিবি। ২০১৯ সাল থেকে এভাবেই হাজারও রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছে চক্রটি।

গ্রেপ্তাররা হলেন-  তিন রোহিঙ্গা নাগরিক উম্মে ছলিমা ওরফে ছমিরা, মরিজান, রশিদুল। রোহিঙ্গা দালাল আইয়ুব আলী, মোস্তাকিম, মো. রায়হান। বাঙালি দালাল রাজু শেখ, শাওন হোসেন নিলয়, ফিরোজ হোসেন, মো. তুষার মিয়া, মো. শাহজাহান শেখ, মো. শরিফুল আলম, জোবায়ের মোল্লা, শিমুল শেখ, আহমেদ হোসেন, মো. মাসুদ আলম, মো. আব্দুল আলিম, মো. মাসুদ রানা, ফজলে রাব্বি শাওন, রজব কুমার দাস দীপ্ত, আল-আমিন ও মো. সোহাগ এবং আনসার সদস্য জামসেদুল ইসলাম।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৭টি পাসপোর্ট, ১৩টি এনআইডি, ৫টি কম্পিউটার, ৩টি প্রিন্টার, ২৪টি মোবাইল ফোন এবং পাসপোর্ট তৈরির দলিলপত্র জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আসামিদের একজন বলেন, উত্তরার আশরাফ নামের একজন জন্ম নিবন্ধন করে দিতো। বেশিরভাগ জন্ম নিবন্ধন হতো রংপুরের দামোদরপুর ইউনিয়ন পরিষদ থেকে। কিছু কিছু সময় রাজশাহী ও মাদারীপুর থেকে হতো।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিন মাসে ১৪টি পাসপোর্টের সন্ধান আমরা পেয়েছি। কত হাজার পাসপোর্ট করেছে সেটা জিজ্ঞাসাবাদ না করে বলতে পারবো না।

পাসপোর্ট অফিসের মতো স্পর্শকাতর সরকারি প্রতিষ্ঠানে নজরদারী আরও বাড়ানোর পাশাপাশি শক্ত সুরক্ষা ব্যবস্থা তৈরির পরামর্শ দিলেন এই কর্মকর্তা।

তিনি বলেন, যখন এসে আঙুলের ছাপ দেয়, টাকা জমা দেয়, ছবি তোলে তখনতো ধরা পড়ার কথা। ওভারলুক হচ্ছে কি না, ঊর্ধ্বতনকেউ আছে কি না সেটা আমরা তদন্ত করে কর্তৃপক্ষকে রিপোর্ট করবো।

এই চক্রটির কাজের পদ্ধতি বিস্তারিত তুলে ধরে ডিবিপ্রধান হারুন বলেন, ছয় ঘণ্টার মধ্যে জন্ম সনদ তৈরি করে দিতে তারা পাঁচ হাজার থেকে ১২ হাজার টাকা নিত। তিন দিনের মধ্যে এনআইডি করে নেয়ার জন্য ২৫ হাজার টাকা এবং পাসপোর্ট তৈরি করার জন্য এক লাখ ২০ হাজার টাকা নিতো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।

ওই চক্রটি ঢাকা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও বরিশাল জেলার ঠিকানা ব্যবহার করে জন্ম সনদ ও এনআইডি বানিয়ে তার ভিত্তিতে পাসপোর্ট বানিয়ে দিতো বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

অসাধু চক্রটির সাথে আর কে কে জড়িত সে বিষয়ে আরও অনুসন্ধান চালাবার কথা জানায় ডিবি পুলিশ।

কেএসএইচ
রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশে বসবাসরত রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী সহায়তা ও সুরক্ষার লক্ষ্যে ২৫.২৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে...
সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর