রাজধানীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ এএম

রাজধানীর বাড্ডা থানাধীন বেরাইদে ইলেকট্রিক মিস্ত্রি ছেলে ও অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক বাবার রহস্যজনক মৃত্যু হয়েছে। এলাকাবাসী বলছে দীর্ঘদিন বাবা ছেলে মিলে এই এলাকায় ভাড়া থাকতেন তারা। এমন মৃত্যুর ঘটনায় কেউ কিছু ধারণা করতে পারছেন না। তবে পুলিশের দাবি একে-অপরের প্রতি মান-অভিমান থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

বুধবার রাতে সরেজমিনে দেখা যায়, ইলেকট্রিক যন্ত্রাংশে ভরা ঘরের খাটে নিথর পড়ে আছে অবসরপ্রাপ্ত প্রাইমারি স্কুল শিক্ষক গিয়াস উদ্দিনের মরদেহ। পাশের রুমে ফ্যানের সাথে ঝুলছে ছেলে রাকিবের দেহ।

স্থানীয়রা জানান, নিহত রাকিব হোসেন পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে বাসায় ডাকতে যান পার্শ্ববর্তী এক মুদি দোকানি। কিন্তু বাসায় গিয়ে দরজা বন্ধ পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে এক ঘরের খাটে বাবার শোয়া মরদেহ ও পাশের ঘরে ছেলে রাকিবের ঝুলে থাকা মরদেহ দেখেন তারা।

মরদেহ উদ্ধার করে পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নেয় পুলিশ। পুলিশের দাবি মান-অভিমান থেকে বাবা ছেলের এমন আত্মহত্যার ঘটনা ঘটে থাকতে পারে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন গাজী জানান, নিহত গিয়াস উদ্দিন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ছিলেন। আর তার ছেলে রাকিব ছিলেন বিদ্যুতের মিস্ত্রি। বাবা ও ছেলে বেরাইদের জেলেপাড়ার একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন। রাতে তাদের খবর জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের পর এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
আগামী বছরের মধ্যে দেশের দুই লাখ প্রবাসীকে ‘প্রবাসী কার্ড’ দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নের কথা জানিয়েছে সরকার। একই সঙ্গে অবৈধ উপায়ে অভিবাসন কমানোর ক্ষেত্রেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন...
লা লিগায় হোসে মরিনহোর জয়রথ থামিয়ে দিল রিয়াল বেতিস। কিলিয়ান এমবাপের শেষ মুহূর্তের পেনাল্টি মিসের খেসারত দিয়ে বেতিসের কাছে ১-০ ব্যবধানে হেরে মৌসুমে প্রথম পরাজয়ের তেতো স্বাদ পেল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়...
সুনামগঞ্জে ফার্মেসিতে ডাক্তারের সিরিয়াল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর