মৌলিক আইনের বাংলা অনুবাদে সময় বেঁধে দিলো হাইকোর্ট

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৯ পিএম

দেশের মৌলিক আইনগুলোর নির্ভরযোগ্য বাংলা অনুবাদ করতে নির্দেশ দিয়ে পাঁচ সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। আর কমিটিকে ছয় মাস সময় দিয়ে আগামী ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ কমিটি গঠন করেন।

হাইকোর্টের নির্দেশের পর আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেনছেন, মৌলিক আইনগুলো বাংলা অনুবাদের জন্য কাজ করছে আইন মন্ত্রণালয়।

কমিটিতে আইন মন্ত্রণালয়ের লেজিলেটিভ শাখার একজন, আইন কমিশন, বাংলা একাডেমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগের একজন করে প্রতিনিধি রাখতে বলা হয়েছে।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

শিশির মুনির জানান, প্রয়োজনীয় আইনগুলোর নির্ভরযোগ্য বাংলা অনুবাদ না থাকায় একই আইনে বিভিন্ন বাংলা পরিভাষা ব্যবহার হয়।

মৌলিক আইনগুলোর নির্ভরযোগ্য বাংলা অনুবাদ করতে সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর করা একটি রিটের শুনানি শেষে ২০২২ সালের ১৪ মার্চ রুল জারি করেন হাইকোর্ট।

ওই রুলে জানতে চাওয়া হয় যে, আদালতের কার্যক্রম পরিচালনা অর্থবহভাবে বাস্তবায়নে দেশের প্রচলিত মৌলিক আইন বাংলায় অনুবাদ করে নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশে কেনো নির্দেশ দেওয়া হবে না।

রিটের ১০ আইনজীবী এক নোটিশে বলেন, আদালতের যাবতীয় কার্যক্রম আইনের আলোকে পরিচালিত হয়। আদালতের কার্যক্রম সংক্রান্ত মৌলিক আইনগুলো হলো– দণ্ডবিধি-১৮৬০, সাক্ষ্য আইন-১৯৭২, চুক্তি আইন-১৮৭২, সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭, সিভিল কোর্টস অ্যাক্ট-১৮৮৭, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২, ফৌজদারি কার্যবিধি-১৮৯৮, দেওয়ানি কার্যবিধি-১৯০৮, তামাদি আইন-১৯০৮, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (আপিল বিভাগ) রুলস-১৯৮৮, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) রুলস-১৯৭৩, ক্রিমিনাল রুলস এ- অর্ডারস-২০০৯, সিভিল রুলস এ- অর্ডারস।

তারা নোটিশে বলেন, অধিকাংশ আইন ব্রিটিশ আমলে এবং ইংরেজি ভাষায় প্রণীত। আদালতে ফৌজদারি ও দেওয়ানি মামলার বিভিন্ন পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব আইনের গুরুত্ব ও ব্যবহার সর্বাধিক।

এ আইনগুলোর বাংলায় অনুবাদ করে নির্ভরযোগ্য পাঠ প্রণয়ন ও প্রকাশ ছাড়া আদালতের সর্বস্তরে বাংলা ভাষা ব্যবহারের আইনি বিধান সম্পূর্ণ অর্থহীন এবং অযৌক্তিক বলেও উল্লেখ করেন ওই ১০ আইনজীবী।

তারা বলেন, এখন পর্যন্ত এসব মৌলিক আইনের কোনো নির্ভরযোগ্য বাংলা পাঠ প্রণয়ন করা হয়নি। সর্বস্তরে বিশেষত আদালতে বাংলা ভাষা প্রচলনের স্বার্থে ওই মৌলিক আইনগুলোর বাংলায় অনুদিত নির্ভরযোগ্য পাঠ প্রকাশ অত্যাবশ্যক। 

আরবি
দেশের প্রচলিত আইন অনুযায়ী কার্যকর নয়, এমন তালাকের অজুহাত দেখিয়ে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণপোষণ এড়ানো যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। আদালত স্পষ্ট করে বলেছেন, সন্তানের ভরণপোষণ তার একটি স্বাধীন ও...
ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ২০২৩ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের...
৪৩তম বিসিএস নন-ক্যাডার পদের নিয়োগ প্রক্রিয়াকে ‘অস্বচ্ছ’ ঘোষণা করে আগামী ৬০ দিনের মধ্যে মেধার ভিত্তিতে পুনরায় ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, প্রচলিত আইন ও বিধিমালার ব্যত্যয়...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ছয় মন্ত্রী ও সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছে ঢাকার একটি আদালত।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর