গাউসিয়া টুইন পিকের রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে দিলো রাজউক

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৩:১৮ পিএম

নকশা বহির্ভূত নির্মাণের দায়ে রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডের আলোচিত গাউসিয়া টুইন পিক ভবনের ছাদে গড়ে তোলা রুফটপ রেস্তোরাঁ ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

সোমবার সকাল ১১টায় ওই ভবনে অভিযান পরিচালনা শুরু করে রাজউক। পরে ভবনটির ছাদে নকশা বহির্ভূতভাবে গড়ে তোলা ‘রেট্রো লাইভ কিচেন’ নামের রুফটপ রেস্তোরাঁটি ভেঙ্গে ফেলা হয়। দুপুর থেকে রেস্তোরাঁটি ভাঙার কাজ শুরু হয়েছে।

ভবনটিতে অভিযান পরিচালনাকারী রাজউকের জোন ৩-এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার জানান, এই ভবনটি রাজউক থেকে অফিস করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রাজউকের নকশায় স্পষ্টত এখনও দেখানো হচ্ছে ভবনের ছাদ খোলামেলা। 

তিনি জানান, কিন্তু আমরা আজকে এখানে এসে দেখেছি অবৈধভাবে ভবনটিতে বেশ কয়েকটি রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। পরবর্তীতে আমরা ছাদের রেস্তোরাঁ ভেঙে দিয়েছি।

রোববার সন্ধ্যা থেকে রাজধানীজুড়ে বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে রেস্তোরাঁগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা আছে কিনা বা যথাযথ অনুমতি রয়েছে কিনা সেগুলা দেখা হচ্ছে। অভিযানে বিভিন্ন রেস্তোরায়ঁ অনিয়ম থাকার কারণে মোট ৩৫ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে বেইলি রোডের গ্রিন কোজি কটেজের রেস্তোরাঁয় ভয়াবহ আগুনে ৪৬ জনের মৃত্যুর পর থেকে রাজধানীজুড়ে অভিযান শুরু হয়। এসময় গাউসিয়া টুইন পিক ভবনের রুফটপ রেস্তোরাঁটি আলোচনায় আসে।

 

একাত্তর/জো
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
রাজধানীর ধানমন্ডি লেক ও রবীন্দ্র সরোবর এলাকাকে কোনোভাবেই বাণিজ্যিক এলাকায় পরিণত করা যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর