প্রলোভন থেকে দিনদুপুরে অস্ত্রের মুখে ছিনতাই!

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পিএম

রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডিতে খাঁটি স্বর্ণ বিক্রির প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে ৩৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় তিন অবসরপ্রাপ্ত সেনা সদস্যসহ আন্তর্জাতিক প্রতারক ও ডাকাত চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেফতারদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি রিভলভার এবং লুণ্ঠিত অর্থের মধ্যে ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব চাঞ্চল্যকর তথ্য জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম ফারুক হোসেন। গ্রেপ্তার ডাকাতদের মধ্যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মজিবুর রহমান (৬০), অনারারি ক্যাপ্টেন জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির (৬০) এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার সোলায়মান মৃধা (৫৫) রয়েছেন।

ছবি: একাত্তর
তাদের মধ্যে কয়েকজন আগে র‌্যাবেও দায়িত্ব পালন করেছেন। চক্রের অন্য গ্রেফতারকৃত সদস্যরা হলেন, তানভীর আবেদীন (৪১), মোহাম্মদ কবির হোসেন (৫০), আবুল কালাম আজাদ (৫০), মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন (৪০), সজল চৌধুরী (৩১) ও সায়মুন চৌধুরী (৩৩)।

যেভাবে পরিচালিত হতো চক্রটি: পুলিশ কর্মকর্তা ফারুক হোসেন জানান, মূলত চক্রের কিছু সদস্য জুয়েলারি ব্যবসার আড়ালে কম দামে স্বর্ণ বিক্রির লোভ দেখিয়ে সচ্ছল ক্রেতাদের টার্গেট করত। পরিকল্পনা অনুযায়ী গত ৩০ আগস্ট দুপুরে ব্যবসায়ী খোরশেদ আলমকে স্বর্ণ লেনদেনের কথা বলে ধানমন্ডিতে ডেকে আনা হয়।

পরে আলোচনার এক পর্যায়ে তাঁকে কৌশলে রিকশায় করে ধানমন্ডির ১২ নম্বর সড়কের 'ডিঙ্গি রেস্টুরেন্টে'র সামনে নেয়া হয়। আগে থেকে ওত পেতে থাকা লেলিনের দল সংকেত পাওয়া মাত্রই রিকশার গতিরোধ করে অস্ত্রের মুখে খোরশেদ আলমকে মারধর করে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে মোটরবাইকে সটকে পড়ে।

ছবি: একাত্তর
ঘটনার পরপরই ধানমন্ডি মডেল থানা পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় অস্ত্রসহ তানভীর আহমেদ ও সাবেক সার্জেন্ট মজিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান, পটুয়াখালী, কুয়াকাটা, মোহাম্মদপুর ও বায়তুল মোকাররম এলাকায় সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ধারাবাহিক অভিযান চালিয়ে পুরো চক্রটিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আসামিদের অধিকাংশই পেশাদার অপরাধী এবং তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা, মাদক, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি ডাকাতি ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং লুণ্ঠিত বাকি অর্থ উদ্ধার ও পলাতকদের গ্রেফতার করতে অভিযান জোরদার রাখা হয়েছে।

একাত্তর/এআরএস
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার হওয়া এক লাশের নেপথ্য অপরাধীদের গ্রেপ্তার করে চাঞ্চল্যকর খুনের রহস্যের জট খুলেছে পুলিশ। এক্সপ্রেসওয়ের বনানী অংশে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে এক...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টায়, রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি...
রাজধানীর ব্যস্ততম প্রগতি সরণির নতুনবাজার এলাকায় ঢাকা ওয়াসার পাইপলাইন বসানোর দীর্ঘসূত্রতায় তীব্র যানজট ও দুর্ভোগে পড়েছেন সাধারণ নগরবাসী। মূল সড়কজুড়ে অনিয়ন্ত্রিত খোঁড়াখুঁড়ির কারণে দুই থেকে...
ইউনিউন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্যও কমিশন প্রস্তুত রয়েছে এবং খুব অল্প সময়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর