‘এলোপাতাড়ি’ অভিযানে সমন্বয়ের পরামর্শ

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৯:২৩ পিএম

রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির পর সরকারের বিভিন্ন সংস্থা ঝুঁকিপূর্ণ ও অননুমোদিত ভবনে যেসব অভিযান চালাচ্ছে তাতে সমন্বয়হীনতার অভিযোগ তুলেছেন বিরোধী দলীয় চিফ মুজিবুল হক চুন্নু।

একই সুরে কথা বলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তারানা হালিম। তিনি অভিযানে সমন্বয়ের ওপর জোর দিয়েছেন। 

মঙ্গলবার সংসদ অধিবেশনে অনির্ধারিত আলোচনায় বেইলি রোডের আগুন এবং তার পরবর্তী অভিযানের বিষয় তুলে ধরেন সরকারি ও বিরোধী দলের এই দুই আইনপ্রণেতা।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেইলি রোডের গ্রিন কোজি কটেজে অগ্নিকাণ্ডে ৪৬ জন নিহত হন। বাণিজ্যিক ভবন হিসেবে অনুমোদন নিলেও সেখানে রেস্তোরাঁ করার অনুমতি ছিলো না।

ওই ঘটনার পর ধানমণ্ডি, খিলগাঁও, মিরপুরসহ বিভিন্ন এলাকায় একই রকম অনিরাপদ পরিবেশে ভবনজুড়ে রেস্তোরাঁ গড়ে তোলার বিষয় নিয়ে আলোচনায় ওঠে। রোববার থেকে রাজধানীতে যে যার মতো করে অভিযানে নামে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সিটি করপোরেশন, পুলিশ ও র‌্যাব।

এসব অভিযানে আবাসিক ভবনে নিয়মের বাইরে গিয়ে বানানো রোস্তোরাঁগুলো বন্ধ করে দেয়া হচ্ছে এসব অভিযানে। কোথাও কোথাও গ্রেপ্তার ও জরিমানাও করা হচ্ছে। রাস্তার পাশে ছোট খাবারের দোকান থেকেও অনেককে আটক করছে পুলিশ।

ঢাকার বিভিন্ন রেস্তোরাঁয় সরকারি সংস্থাগুলোর চালানো এসব অভিযানের সমালোচনা করে রেস্তোরাঁ মালিক সমিতি একে ‘হয়রানি’ বলছে।

সমিতির মহাসচিব ইমরান হাসান মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, এখন যে পরিমাণ হয়রানি আমাদের করা হচ্ছে, এটা আসলে কোনো সভ্য দেশে হতে পারে না। আমি বলি হায়েনার মত ঝাঁপিয়ে পড়েছে।

বেইলি রোডে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ টেনে সংসদে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার পর সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেয়া হয়েছে জানি না। কিন্তু দেখলাম বিভিন্ন দপ্তর এত তড়িৎগতিতে...। রাজউক একদিকে যায়, গিয়ে একটি হোটেল বন্ধ করে। আবার দক্ষিণের সিটি করপোরেশন তারা যাচ্ছে এক জায়গায়। ফায়ার সার্ভিস যাচ্ছে। একটা প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেছে। কে গিয়ে কোনটা ভাঙবে, কোনটা আটকাবে, কোনটা ধরবে। মনে হচ্ছে একটা সমন্বয়হীনতার মধ্যে চলছে।

তিনি বলেন, আমাদের প্রশ্ন হলো রাজউক থেকে এগুলো আগে থেকেই চিহ্নিত করা হয়েছে, কোন কোন ভবন ঝুঁকিপূর্ণ। কোনগুলোতে আগুন লাগার আশংকা রয়েছে, কোন সময়ে একটা দুর্ঘটনা ঘটতে পারে। যারা সংশ্লিষ্ট বিভাগ তারা যদি একটা সমন্বয় করে কমিটি করে একটা একটা করে ধরে তাহলে ভালো হয়। তিন/চারটা বিভাগ এখন তড়িৎ অ্যাকশন নিচ্ছে। তারপর কয়েকদিন পরে দেখা যাবে আর কেউ নেই। একদম নীরব নিস্তব্ধ হয়ে যাবে।

তিনি জানান, ঢাকা শহরে ১০ হাজার ১০৬টি প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আটটি মার্কেট অতি ঝুঁকিপূর্ণ।

চুন্নু বলেন, এসব ভবনের মালিক ও নির্মাতাদের সাথে কথা বলে নিরাপত্তার ব্যবস্থা না করা হলে যেকোনো সময়ে আরেকটি দুর্ঘটনা ঘটতে পারে। গাউছিয়া মার্কেটে আমি গিয়েছি, ঈদের সময় হাঁটা যায় না, অটোমেটিক চলে যেতে হয়। সেখানে একটি ঘটনা ঘটলে মারত্মক অবস্থা হয়ে যাবে।

সময়ন্বহীনতার অভাবে আবারও সমস্যা হবে এমন আশংকা প্রকাশ করে বিরোধী দলীয় চিফ হুইপ চুন্নু বলেন, রাজউক, সিটি করপোরেশন, ফায়ার ব্রিগেড হোক…সমন্বিতভাবে কাজ করতে হবে। এক ম্যাজিস্ট্রেট গিয়ে দোকান ভাঙতেছে, আরেকজন গিয়ে বলছেন স্টপ করেন। এতে করে এলোপাতাড়ি হচ্ছে। যারা দায়িত্বশীল তারা সমন্বিতভাবে ধীরেস্থিরভাবে অতি ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে একটি ব্যবস্থা নেন, যাতে ভবিষ্যতে দুর্ঘটনা পুনরাবৃত্তি না হয়।

আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সংসদ সদস্য তারানা হালিম বলেন, পুরান ঢাকায় এ ধরনের একটি অগ্নিকাণ্ড ঘটার পর কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। কিন্তু কার্যকর করতে গিয়ে দেখা যায় বাসিন্দারা এ কাজে সহায়তা করে না। কাজেই বাসিন্দারাদেরও চিন্তা করতে হবে এ ধরনের দুর্ঘটনা ঘটলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হন তারাই। কাজেই এই কেমিক্যাল ফ্যাক্টরিগুলো সরিয়ে নেয়া প্রয়োজন।

তিনি বলেন, অনেক সময় দেখা যায় বাণিজ্যিক জায়গটা যদি সরকার নির্ধারিত জায়গায় হয় তাহলে ফায়ার এক্সিট বাধ্যতামূলকভাবে করা হয়। কিন্তু যত্রতত্র গড়ে ওঠা এবং যেগুলো বাসাবাড়ির জন্য তৈরি করা, সেটা বাণিজ্যিক জায়গা হিসেবে ব্যবহৃত হয় বলেই ফায়ার এক্সিট থাকে না।

তিনি বলেন, তখন এই সমস্যাগুলো হয়। এজন্য আমিও অনুরোধ করতে চাই, সমস্ত সরকারি যে ডিপার্টমেন্টগুলো রয়েছে তারা সমন্বিতভাবে এ কাজগুলি করবে এবং জনগণ তাতে সহায়তা করবেন। এতে তাদেরই জীবন রক্ষা পাবে।

কেএসএইচ
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগর এলাকার একটি হোটেলে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের চলমান জ্বালানি সংকটের ‘যৌক্তিক সমাধান’ খুঁজতে জাতীয় স্বার্থে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ১০ সদস্যের একটি যৌথ কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন।
পাস হওয়া ২৪টিসহ চলতি অধিবেশনে এ পর্যন্ত ৯১টি বিল পাস হয়েছে বলে জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এগুলোর মধ্যে আজ সকালের অধিবেশনে ১০টি বিল পাস হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে মোট ১১টি বিল উত্থাপন করা হয়েছে। এর মধ্যে সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে এবং চারটি বিল শুধুমাত্র উত্থাপন করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর