রোজায় নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:৪০ পিএম

আসন্ন রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন না হলেও শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে।

রমজানের শেষ ১৫ দিন এক ঘণ্টা করে বাড়বে মেট্রোর সময়। এসময় উত্তরা থেকে সর্বশেষ মেট্রোট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।

রোববার বিকালে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত আটটায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

এছাড়াও ইফাতারের সময় ট্রেনে ও স্টেশন প্লাজায় পানি পান করা যাবে। এর বাইরে কিছু না খাওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমটিসিএ। ইফতারের সময়সূচি ডিজিটাল বোর্ডে দেয়া থাকবে।

এখন প্রতিদিন ১৭৮টি ট্রিপ পরিচালনা হয় মেট্রোরেলে। প্রথম ১৫ দিন পিক আওয়ারের সময় বাড়ানোর কারণে ১৮৪ বার আসা যাওয়া করবে ট্রেন। শেষ ১৫ দিন দৈনিক ট্রেন ১৯৪ বার চলাচল করবে। প্রতিদিন ৪ লাখ ৭২ হাজার যাত্রী চলাচল করবে বলে ধারণা করছে ডিএমটিসিএল।

 

একাত্তর/জো
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর