বিমানবন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো যুবকের

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৪:১৬ পিএম

রাজধানীর বিমানবন্দর এলাকায় মুক্তিযোদ্ধা মার্কেট সামনে মাটিবাহী ট্রাকের ধাক্কায় আল আমিন (১৮) নামে এক ভাসমান যুবক নিহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন বিমানবন্দর থানার উপ পরিদর্শক এসআই এনায়েত কবির মামুন বলেন, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মাটি বোঝাই একটি ট্রাক, মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে দিয়ে আশকোনা দিকে যাওয়ার সময় রাস্তা পারাপারা হওয়া আল আমিনকে ধাক্কা দেয়। তিনি রাস্তায় পড়ে গেলে ডানপাশের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, পরে খবর পেয়ে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জব্দ ট্রাকের চালক হৃদয়কে আটক করা হয়েছে। 

জানা গেছে, আল আমিন কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাকর নগর গ্রামে মৃত হুমায়ুন কবিরের ছেলে। বর্তমানে বিমানবন্দর মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় ভাসমান অবস্থায় থাকতেন। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর